শালিণী দে,৬ ডিসেম্বর:- সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতেই তৃনমুল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদি কে বলো । এই পদক্ষেপের ফলে মানুষের কাছে জনসংযোগের ফল হাতেনাতে পাচ্ছে রাজ্যের শাসকদল । আজ রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুভজিৎ সরকারের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি। এছাড়াও উপস্থিত ছিলেন সহ প্রতিটি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । ১৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শুভজিৎ সরকার প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে জনসাধারণের কাছ থেকে তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এবং তাঁদের হাতে দিদি কে বলো কার্ড তুলে দেন । তিনি বলেন কোনো অসুবিধা হলে দিদি কে বলো টোল – ফ্রী নাম্বার ফোন করলে অবশ্যই সমস্যার সমাধান পাবেন।
Related Articles
টানা প্রায় ১১ মাস পর স্কুল খুললো রাজ্যে।
সুদীপ দাস , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনেই আজ থেকে খুলে গেলো বিদ্যালয়গুলি। টানা প্রায় ১১ মাস পর স্কুল খুললো রাজ্যে। আজ সকাল থেকেই পুরনো ছন্দে স্কুল ইউনিফর্ম পরে স্কুলমুখো হতে দেখা যায় পড়ুয়াদের। হুগলির বিভিন্ন প্রান্তেই একবছর আগের চেনা ছবি। এদিন হুগলি গার্লস হাই স্কুলে গিয়ে দেখা গেলো স্কুল গেটে উপস্থিত রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি […]
আরামবাগ শহরকে যানজটমুক্ত ও দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের।
আরামবাগ, ৮ সেপ্টেম্বর:- হুগলির আরামবাগ শহরকে যানজটমুক্ত করতে এবং দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। ট্রাফিক পুলিশ প্রশাসনের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানায় এলাকার মানুষ। আরামবাগ শহরের মধ্যে যততত ভাবে গাড়ি পার্কিং করলেই পুলিশ আইনত পদক্ষেপ গ্রহন করছে।বেআইনি ভাবে গাড়ি পার্কিং করে বেশির ভাগ মানুষ কেনাকাটা করতে চলে যাচ্ছেন বলে অভিযোগ।আর সেই জন্যই একদিকে যেমন […]
আইজলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত রাজ্যের ১৬ জন শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ আগস্ট:- মিজোরামের রাজধানী আইজলের কাছে বুধবার সকালে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে প্রাণ হারিয়েছেন রাজ্যের ২৪ শ্রমিক। পশ্চিমবঙ্গের মালদার রতুয়ার ১৬ জন রয়েছেন ওই তালিকায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাদের পরিবারকে দুলাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য রেলের কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। […]










