হুগলি,৮ মার্চ:- আজ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর একাধিক সোশ্যাল মিডিয়ার একাউন্টে মহিলাদের মনের ইচ্ছার কথা প্রকাশ করার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়েই আজ প্রধানমন্ত্রীর একাধিক সোশ্যাল মিডিয়ার একাউন্ট মহিলাদের কমেন্টে ভরে যায়।একইভাবে আজ প্রধানমন্ত্রীকে ট্যুইট করেন চুঁচুড়ার জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল। তিয়াসা আজ জেলাজুড়ে পরিচিতি লাভ করলেও তাঁর ছোটবেলার স্বপ্ন ইংলিশ চ্যানেল পার হওয়া আজও স্বপ্নই রয়ে গেছে। ইতিমধ্যে ৮১ কিমি যা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগীতা হিসাবে খ্যাত সেখানেও সুনামের সাথে সাফল্য পাওয়া সত্তেও পয়সার অভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া আজও স্বপ্নই রয়ে গেছে তিয়াসার। সরকারী-বেসরকারি বহু জায়গায় আবেদন জানিয়েও কাজ হয়নি। তাই নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় মনের কথা জানানো যাবে, তা জানতে পেরে আর থেমে থাকেনি তিয়াসা। আজ সকাল-সকাল তিয়াসা চুঁচুড়ার কনকশালীতে নিজের বাড়িতে বসে প্রধানমন্ত্রীকে ট্যুইট করলো তিয়াসা। ট্যুইটে ইংলিশ চ্যানেল পার করার জন্য সরকারী সাহায্যের আবেদন জানালো তিয়াসা মন্ডল।
Related Articles
মণিপুর থেকে ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে আনল রাজ্য।
কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার মনিপুর থেকে আজ এরাজ্যের ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে এনেছে। এরা সবাই ইমফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় সকালে বিমানে তাদের ইম্ফল থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপরে রাজ্য সরকারের উদ্যোগে তাদের নিজেদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা […]
প্রেম ভালোবাসা সবই এন্ড্রয়েডে , তলানিতে এসে ঠেকেছে গ্রিটিংস কার্ডের বিক্রি।
হুগলি,১ জানুয়ারি:- প্রেম ভালোবাসা সবই এখন এন্ড্রয়েডে চলে গেছে। একটা সময় ছিলো যখন বছরের শেষ দিনটাতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গ্রিটিংস কার্ডের প্রচুর চল ছিলো । প্রায় অধিকাংশ দোকানেই ডিসেম্বর মাসেই সাজানো হতো নানারকম গ্রিটিংস কার্ড। এছাড়াও অনেক মানুষই শুধুমাত্র গ্রিটিংস কার্ডের পসরা সজিয়ে রাস্তার পাশে বসতেন দুটো পয়সা লাভের আশায়। সেই তুলনায় দোকানের […]
ফের দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে।
হাওড়া, ২২ মার্চ:- ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। জানা গেছে, কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি এদিন উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় আহত হন চালক। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির […]










