হুগলি,৮ মার্চ:- পুরভোটের আগে নারী দিবসে ডানকুনি পুরসভায় ধাক্কা খেল সিপিএম।রবিবার সকালে ডানকুনি হাউসিং মোড়ে নারী দিবসের মঞ্চে ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর প্রিতী গুপ্তা তৃণমূলে যোগ দেন। এ দিন দলত্যাগী সিপিএমের কাউন্সিলের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শাসক দলে যোগ দিয়েই প্রিতী বলেন,কন্যাশ্রী,রুপশ্রীর মতো প্রকল্প করে মুখ্যমন্ত্রী রাজ্যের নারীদের বিকাশ ঘটিয়েছেন। নারীদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে যোগ দিয়েছি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও কেরালায় নারীদের যে বিকাশ হয়েছে দেশের অন্য কোথাও হয়নি।
Related Articles
মুখ্যমন্ত্রী ব্যাটারির গাড়ি চেপে নাটক করছে- শুভেন্দু অধিকারী।
হুগলি , ২৫ ফেব্রুয়ারি:- ক্ষমতা থাকলে পেট্রোলের রাজস্সকর কমিয়ে দেখাক তৃণমূল সরকার। সকলে পেট্রোল চালিত বাইকে রয়েছেন আর একা মাননীয়া ব্যাটারি গাড়ি চেপে নাটক করছেন। বাংলার মানুষ সমস্ত ভাওতা বুঝে গেছে। তৃণমূলের জয় বাংলা স্লোগান যেমন বাংলাদেশের তেমন খেলা হবে স্লোগান বাংলাদেশ থেকে ভাড়া করে এনে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। গত সাড়ে নয় […]
বিধায়ক , সাংসদদের নিয়ে ২৯শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনে হাই ভোল্টেজ বৈঠক।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী ২৯শে জানুয়ারি কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক তলব করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিধায়ক-সাংসদদের হাজির থাকার নির্দেশ জারি করা হয়েছে। একের পর এক দলত্যাগের ঘটনায় এবার কড়া হাতে রাশ ধরতে মরিয়া মমতা। সেই লক্ষ্যেই এই জরুরি বৈঠক তলব বলে সূত্রের খবর। এদিকে, শুক্রবার যে বৈঠক কালীঘাটে হতে চলেছে, সেখানে […]
এবার হোয়াটসঅ্যাপ গ্রুপেই আইপিএল এর যাবতীয় খবর সমর্থকদের জন্য !
স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর:- ফ্যানদের সঙ্গে যোগযোগ বাড়াতে এবছর অভিনব ভাবনা নিয়ে এল মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এবার থেকে ৭৯৭৭০১২৩৪৫ নম্বরে মিস কল দিলে বা টেক্স করে হাই লিখলে, ঐ ফ্যানকে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে। এই গ্রুপে যোগ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের ভিতরের-বাইরে সব […]






