কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে জলপথ পরিবহনের প্রসারে বিশ্ব ব্যাংক তিন হাজার চারশো কোটি টাকা রাজ্য সরকারকে ঋণ দিচ্ছে । পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভায় আজ তার দপ্তরের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টের ওপর আলোচনায় এ কথা জানান । তিনি বলেন আগামী তিন বছরের জন্য বিশ্ব ব্যাংক ওই অর্থ দেবে । জলপথ ব্যবস্থার প্রসারে রাজ্য সরকারের নতুন পদক্ষেপের কথা উল্লেখ করে পরিবহন মন্ত্রী বলেন নদী এলাকার সংলগ্ন পর্যটন স্থান স্থানগুলি এখন জলপথ পরিবহন এর সঙ্গে যুক্ত করা হবে ।
পাশাপাশি তিনি আকাশপথেও হেলিকপ্টার সার্ভিস এর কথা উল্লেখ করেন । শুভেন্দু শুভেন্দু বাবু বলেন আকাশপথে ওই পরিষেবা আরও বাড়াতে বিভিন্ন জায়গায় নতুন ২৫ টি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে । পরিবহন থেকে দূষণ রোধে রাজ্য সরকার ইলেকট্রিক বাস চালানো শুরু করেছে বলে তিনি সভায় উল্লেখ করেন । দূষণমুক্ত পরিবহনের জন্য রাজ্যজুড়ে আরো ১৫০ টি ইলেকট্রিক বাস চালানো হবে বলে জানিয়েছেন । গণপরিবহন ব্যবস্থার ত্রুটি দূর করে সরকারি পরিবহনে মানুষের আস্থা ফেরানোই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন । আর্থিক বছরে পরিবহন দপ্তর প্রায় তিন হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও শুভেন্দু বাবু জানিয়েছেন ।Related Articles
দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের।
পশ্চিম মেদিনীপুর , ১৩ আগস্ট:- দফতরের কর্মীদের বিরুদ্ধে জাল রেকর্ড বানিয়ে জমি কেনাবেচার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের । পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বেলদাতে ব্লক ভূমি রাজস্ব দফতরে অভিযান চালান স্থানীয় তৃণমূলের জেলাপরিষদ সদস্য […]
আগামী বছরের রাজ্য বাজেট তৈরীর প্রস্তুতি ছ মাস আগেই শুরু।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]
এবার মুখ্যমন্ত্রী সভায়ও গড়হাজির কাঞ্চন।
হুগলি, ১৫ মে:- হুগলি জেলায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে এদিন এক বিশাল জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু এদিন সভায় হুগলি জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকলেও সভায় দেখা পাওয়া গেলোনা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে।আর বিধায়কের দলের নেত্রীর সভায় অনুপস্থিত থাকাটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দলের অন্দরেই কানাঘুষো।বেশ কিছুদিন আগেই […]








