হুগলি,৪ মার্চ:- দিল্লিতে গণহত্যার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল আজ সারা রাজ্য জুড়ে পালিত হল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন দিল্লি জুড়ে বিজেপির নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্যের প্রতিটি ব্লক পুরসভা ও শহরজুড়ে তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল করতে হবে। তারই অঙ্গ হিসেবে এদিন রিষড়া পৌরসভার সামনে থেকে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল থেকে ধ্বনি ওঠে বিজেপির বিরুদ্ধে। যেভাবে তারা নারকীয়ভাবে দিল্লিতে হত্যালীলা চালিয়েছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এদিনের মিছিলকে ঘিরে রিষরা শহরে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিলকে সমর্থন জানান। বিশেষ করে আজকের প্রতিবাদ মিছিলে বহুসংখ্যক মহিলাদের অংশ নিতে দেখা গিয়েছে।
Related Articles
বেতনের দাবিতে এবার আইনি লড়াইয়ে যেতে পারেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।
স্পোর্টস ডেস্ক,৮ মে:- বেতনের দাবিতে এবার আইনি লড়াইয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবলাররা। করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তুললেও বিনিয়োগকারী সংস্থা কোনও কথাই শুনতে রাজি নয় বলে সূত্রের খবর। চুক্তি অনুযায়ী চলতি […]
কাউকে কান ধরে ওঠবোস , আবার কাউকে অটো-টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটেই বাড়ি পাঠালো পুলিশ।
হুগলি , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে। আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে। সাপ্তাহিক লকডাউনের ৩য় দিনেও তৎপর পুলিশ । পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে দেখা গেলো সেই ছবি । পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে অযথা বাইরে বেড়িয়ে পুলিশের রোষের মুখে পড়লো অনেকেই। কাউকে […]
ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়।
হাওড়া , ৩০ এপ্রিল:- ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়। মানা হলো না সামাজিক দূরত্ব বিধি। হাতাহাতি, এমনকি ভাঙচুরের অভিযোগ উঠল। করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া এবার ঢোকা যাবে না ভোটগণনা কেন্দ্রে। অথবা থাকতে হবে কোভিড ভ্যাকসিন নেওয়া ২টি ডোজের শংসাপত্র। এই মর্মে হাওড়াতেও নির্দেশ জারি হওয়ার পর শুক্রবার […]






