Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on আনিস-কান্ডে হাওড়ায় বামেদের মিছিল।
হাওড়া, ৩ মার্চ:- আনিশ খানের হত্যার বিচার চাইতে হাওড়ার কাজিপাড়া থেকে পিলখানা পর্যন্ত বামফ্রন্টের উদ্যোগে মিছিল হলো। আনিশ খান হত্যাকান্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার মিছিল করে বামফ্রন্ট। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ।
পূর্ব মেদিনীপুর,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির। বারবার তাঁকে দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের প্রকোপ থেকে রাজ্য বাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে এবং যে তিনটি ব্যাঙ্কের তিনি চেয়ারম্যান সেই সংস্থা […]
কলকাতা , ১৪ মে:- রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্তরে একের পর এক কমিশন আসায় উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। একেই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাইরে থেকে যতবেশি লোক আসবে সংক্রমণ বাড়ার আশঙ্কাও বাড়বে। এই মুহুর্তে রাজ্যে কেন্দ্রীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় তফশিলী কমিশন, কেন্দ্রীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী […]
হাওড়া, ২৬ আগস্ট:- হেলমেটহীন বাইক আরোহী ধরার সময়ে এক মহিলার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ল পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাওড়ার বালিতে। জানা গেছে, বৃহস্পতিবার বালি থানার পক্ষ থেকে বেলুড় মঠ পোস্ট অফিসের সামনে হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান চলছিল। সেই সময় ওই মহিলা ও তাঁর স্বামীর সঙ্গে বাইকে যাওয়ার সময়ে পুলিশ তাঁদের আটকায়। অভিযোগ, বাইক […]