হাওড়া,২৭ ফেব্রুয়ারি:- হাওড়ার বেলুড় এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক লোহা ব্যবসায়ী। ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে কিনা জানা যায়নি। বুধবার সকালে বেলুড় স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং বালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বালির পাশাপাশি হুগলি সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যবসায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম গোপাল বোধালিয়া। তিনি ছাঁট লোহার ব্যবসায়ী বলে জানা গেছে। তবে এই ঘটনায় এই ঘটনায় কারা জড়িত পুলিশ তদন্ত করে দেখছে। জানা গেছে, ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে ব্যাঙ্কে এসেছিলেন এক যুবক। এর পর থেকেই তিনি নিখোঁজ।
বুধবার সারাদিন কেটে যাওয়ার পরেও তাঁর কোনও খোঁজ না মেলায় বৃহস্পতিবার বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিজনেরা। পুলিশ জানায়, বেলুড় রামলোচন সায়র স্ট্রিটের বাসিন্দা গোপাল বুধালিয়া পেশায় ছাঁট লোহার ব্যবসায়ী। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বালির একটি ব্যাঙ্কে এসেছিলেন ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে। অভিযোগ এর পর থেকে আর বাড়ি ফেরেননি ওই যুবক। পরিজনদের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। পরিজনেরা আরও দাবি করেছেন, মুক্তিপন চেয়ে ফোনও এসেছিল। সেই মতো ৫০ হাজার টাকা নিয়ে স্থানীয় এক সাইবাবা মন্দিরের সামনে যান পরিজনেরা। কিন্তু কাউকে সেখানে দেখতে পাননি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।Related Articles
সরকারি কর্মচারি প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না আন্দোলনরত যৌথ মঞ্চ।
কলকাতা, ৩১ মে:- বাড়তি মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলনের মাঝেই সরকার তাঁদের পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্ন সভাঘরে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিদের নিয়ে বৈঠক করেন৷ তবে বৈঠকে ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি। আজকের […]
মুর্শিদাবাদে সব আসনে তৃনমূল জিতবে, হুমায়ুনের জামানত জব্দ হবে, দাবি ঋতব্রতর।
হুগলি, ৭ ডিসেম্বর:- বাবরি মসজিদ শিলান্যাস করে তৃনমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে তৃনমূল একটা আসনও পাবে না। আজ হুগলির ত্রিবেনী কালিতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্য সভার সাংসদ ঋতব্রত। সেখানে তিনি বলেন, মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। হুমায়ুন কবির যদি দাঁড়ান তার জমানত জব্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী […]
হাওড়ায় বাম সংগঠনের মিছিল।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- বাম ছাত্র সংগঠনের মিছিল হাওড়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। সর্বভারতীয় জাঠার সমাপ্তি দিবসে উপলক্ষে এই মিছিল হয়। ১লা আগস্ট সারা দেশে জুড়ে শুরু হয় এই জাঠা। আজ ২ সেপ্টেম্বর পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জাঠার সমাপ্তি হবে। এই উপলক্ষে কয়েক হাজার বাম ছাত্র যুব হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে কলেজ স্ট্রিট উদ্দেশ্যে […]









