হাওড়া,২৫ ফেব্রুয়ারি:- ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্মতিথি উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে হাওড়ায় বেলুড় রামকৃষ্ণ মঠে। আজ ২৫ ফেব্রুয়ারি ১২ ফাল্গুন মঙ্গলবার এই জন্মতিথি উৎসব উপলক্ষে বেলুড় মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ঠাকুরের মন্দিরে বেদপাঠ ও স্তবগানের আয়োজন করা হয়। এরপর শ্রীশ্রীঠাকুরের মন্দিরে ও মঠ প্রাঙ্গণে ঊষা কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর ঠাকুরের মন্দিরে বিশেষ পূজা ও হোমের আয়োজন করা হয়। সকালে সভামন্ডপে বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা শ্রীশ্রীরামকৃষ্ণ বন্দনায় অংশ নেন। এরপর শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, বংশীবদন, ভজন ও যন্ত্রসংগীতের আয়োজন করা হয়।
বিকেলে অনুষ্ঠিত হবে ধর্মসভা। ধর্মসভার বিষয় শ্রীশ্রীরামকৃষ্ণ জীবন ও বাণী। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন বেলুড় মঠের মা সারদা সদাব্রত ভবন থেকে ভক্তদের উদ্দেশ্যে হাতে হাতে প্রসাদ বিতরণের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আগামী তিনদিন বেলুড় মঠ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সভামণ্ডপে রয়েছে যাত্রাভিনয়, বৃহস্পতিবার রয়েছে বিবেক ইন্দ্রজাল ও শুক্রবার ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বেলুড় মঠ প্রাঙ্গনে শ্রীশ্রীঠাকুরের জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই প্রচুর ভক্ত সমাগম হয়েছে। প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে মঠ চত্বরে।Related Articles
*জাল আধার কার্ড তৈরির অভিযোগ ডোমজুড়ে; স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করলো পুলিশ।
হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়ায় দেদার তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল পুলিশ। স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড় থানার বেগড়ী গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্য দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে […]
হঠাৎ গুলি চললো মাহেশে? গুলির শব্দে থমকে গেলো রথের চাকা।
হুগলি, ১৫ জুলাই:- আটদিন মাসির বাড়িতে কাটিয়ে নয় দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব। শ্রীরামপুরের মাহেশের উল্টোরথেও ভিড় উপচে পড়ল। রথের দিন প্রচন্ড গরমেও মানুষের ঢল নেমেছিল মাহেশে। আজ উল্টোরথের আগে বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই মনোরম থাকায় জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামল রথের পথে। সকাল থেকেই মাসির বাড়ি তে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজা […]
উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক।
হুগলি , ১৫ জুন:- উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক,ডাকাতি হওয়া পুরো টাকা উদ্ধার করল পুলিশ। উত্তরপাড়া থেকে ধৃত উমেশ পাশোয়াের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র,কার্তুজ,মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা। গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা […]








