হুগলি,২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলা সাংবাদিক একাদশ বনাম উত্তরপাড়া থানার পুলিশ একাদশ এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো কোন্নগর নবগ্রামের ১ নম্বর স্কুল মাঠে।রবিবার সকালে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পুলিশ ও সাংবাদিকদের বছরের প্রত্যেক দিনই ব্যাস্ততার মধ্যে দিয়ে কাটে। খেলাধুলার সময় বের করা কঠিন হয়ে পড়ে কাজের মধ্যে। এরপরেও আজকের এই খেলায় দুই দলই খুব উপভোগ করছে বলে জানায়।এদিনের এই খেলায় পুলিশ একাদশ ১ গোলে জয়লাভ করে। এদিন মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিটির সদস্য মানস রায় , পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার।
Related Articles
সিতাইয়ে নেতাজীর জন্মবার্ষিকী উদযাপনে বিজেপি নেতা সায়ন্তন বসুর মঞ্চে আগুন
কোচবিহার , ২৩ জানুয়ারি:- নেতাজী জন্মবার্ষিকী পালনের সময় সায়ন্তন বসুর মঞ্চে আগুন লাগার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের দিনহাটার সিতাই এলাকার বড়ডাঙা স্কুলের মাঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তি উপলক্ষ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বরা মিলে এক কর্মসূচির […]
উদ্বোধনের ১০ দিনের মধ্যে ফের বিপত্তি ইস্ট-ওয়েস্ট মেট্রোয় – খুলল না স্ক্রিন ডোর, ক্ষুব্ধ যাত্রীরা
প্রদীপ সাঁতরা,২৬ ফেব্রুয়ারি:- আনুষ্ঠানিকভাবে গত ১৪ ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু হয়েছিল কলকাতার নতুন ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কিন্তু এই উদ্বোধনের দশ দিনের মধ্যেই ফের ঘটলো ছন্দপতন। গত কাল মঙ্গলবার 25/02/20 মেট্রো পৌঁছনোর পরও খুলল না প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় কাঁচের দরজা। বেশ কিছুক্ষণের চেষ্টার পরও খোলা যায়নি সেই দরজা। অবশেষে চাবি দিয়ে স্ক্রিন ডোর খুলে দেন এক […]
আরজিকর থেকে হরিপাল, নাগরিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন বামেদের।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- আর জি কর থেকে হরিপাল। সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়। এই দাবি নিয়ে সিঙ্গুরে হুগলি গ্রামীন পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ ডেপুটেশন সিপিএম সহ বাম ছাত্র-যুব সংগঠনের। গত শুক্রবার রাতে হুগলির হরিপালে সিঙ্গুরের নবম শ্রেণীর ছাত্রীর অচৈতন্য অর্ধনগ্ন অবস্থায় নাবালিকা কে উদ্ধার করেছিল স্থানীয় মানুষজন। সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি। স্লোগান […]







