হাওড়া,১৯ ফেব্রুয়ারি:- হুগলির পুলকার দুর্ঘটনার পর তৎপর হল হাওড়া সিটি পুলিশ। বুধবার দাশনগর ট্রাফিক গার্ড এর উদ্যোগে পুলকারের চালক, পুলকার মালিক এবং অভিভাবকদের নিয়ে এক বিশেষ বৈঠক করল তারা। এই বৈঠকে পুলকারের চালক অভিভাবক সহ সমস্ত পক্ষকেই বেশ কয়েক দফা নিয়ম মেনে চলতে বলা হয় পুলিশের পক্ষ থেকে। সুপ্রীম কোর্টের গাইডলাইন মেনে একটি পাওয়ার পয়েন্ট দেখানো হয় বৈঠকে উপস্থিত সকলকে। এই বৈঠকে পুলিশ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার আরটিও এর প্রতিনিধিও। এদিনের বৈঠকে প্রায় ২০০জন পুলকার চালক, মালিক এবং অবিভাবক উপস্থিত ছিলেন।
Related Articles
উপ নির্বাচনের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
কলকাতা , ৬ আগস্ট:- উপ নির্বাচনের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূলের মহাসচিব এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় শশী পাঁজা সহ চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ভোটের দাবি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে ডেপুটেশন দিয়েছেন। অবিলম্বে রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করাতে হবে। […]
শুরু হলো ৩২ তম জমজমাট রিষড়া মেলা।
তরুণ মুখোপাধ্যায়, ৬ জানুয়ারি:- রিষড়া বাসীর আবেগের মেলা ৩২ তম রিষরা মেলার উদ্বোধন হলো শনিবার বিকালে। বহু প্রতীক্ষিত এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এখানকার সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষেরা। শুধু রিষড়া বাসী নয়, জেলার অন্যতম বৃহৎ এই মেলা আকর্ষণের কেন্দ্রবিন্দু সমগ্র জেলাবাসীর কাছে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন […]
অন্যায় হলে প্রতিবাদ করব , হাওড়ায় বিস্ফোরক সূর্যকান্ত মিশ্র।
হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- “অন্যায় হলে প্রতিবাদ করব। কারো সাধ্য নেই মিথ্যে মামলা করে জেলে পুরে খুন করেও আমাদের মুখ বন্ধ করতে পারবে না।” রবিবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করেন কমরেড ডাঃ সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, আমরা একশ বার এনপিআর, এনআরসি-র বিরুদ্ধে বলব। আমরা একশ বার কাশ্মীরে যা করেছে তার বিরুদ্ধে বলব। […]










