হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে প্রশাসন ।শুধু প্রশাসন নয় দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেককে রাস্তায় নেমে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধা না পারেন সে ব্যাপারে দেখভাল করতে হবে। আজ পরীক্ষার প্রথম দিনের শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে ।তৃণমূল দলের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে এদিন সকাল থেকেই পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।বিভিন্ন জায়গায় রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা ।এছাড়া টোটো এবং অটোতে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। সুবীরবাবু জানান আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করছি এবং যাতে এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রথমবার তাদের বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন তাদের যাতে কোনোঅসুবিধা না হয় তার সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি।
Related Articles
দিলীপ ঘোষ তৃণমূলে গেলে দলটা বাঁচবে সোজাসাপটা মন্তব্য অর্জুন সিংয়ের।
উঃ২৪পরগনা, ১ মে:- বিজেপি নেতা দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। দিঘায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে দলবদলের জল্পনাও তৈরি হয়েছে। এবার দিলীপ ঘোষকে মুখ খুললেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, উনি তৃণমূলে চলে গেলে দলটা বাঁচবে। তাঁর সাফ বক্তব্য, […]
দীঘায় হাইস্পিড ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির অনুমতি দিলো রাজ্য সরকার ।
নবান্ন , ২৬ আগস্ট:- হাইস্পিড ইন্টারনেট আন্তর্জাতিক মানের য়োগাযোগ ব্যবস্থা তৈরি করতে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দীঘায় একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির অনুমতি দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। টেলিকম সংস্থা জিও এই স্টেশন গড়তে এক হাজার কোটি টাকা লগ্নি করবে বলেও তিনি জানান। সমুদ্রের নিচ […]
মুরগির মাংসের দোকানের পিছনে বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা, পর্দাফাঁস করলো কানাইপুর ফাঁড়ির পুলিশ
হুগলি ,১৪মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনি বাজার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা।গোপনসূত্রে খবর পেয়ে কানাইপুর বাসাই কলোনি বাজারে মাংস ব্যাবসায়ী বাপ্পা বাগচীর বাড়িতে হানা দেয় কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ অনুপ মন্ডলের নেতৃত্বে কানাইপুর বিট হাউসের পুলিশ।এরপর ওই মাংস ব্যাবসায়ীর বাড়ি থেকে বহুসংখ্যক কচ্ছপ উদ্ধার করে পুলিশ।মাংস ব্যবসায়ী […]









