হুগলি,২৬ নভেম্বর:- পরিযায়ী পাখির কলরবে ঘুম ভাঙে এলাকাবাসীর। জানান দেয় শীত আসছে। সারাদিন জলে খেলা আর পাখিদের কলরবে এলাকায় এক অন্য এক অনুভূতি এনে দেয় গ্রামবাসীদের। শীতের মরসুমে এই পরিযায়ী পাখিদের দেখতে ভীড় জমায় উৎসাহী জনতা। হুগলির হরিপালের কৈকালা গ্রাম পঞ্চায়েতের বলদবাঁধ গ্রাম। গ্রামে রয়েছে আটটি বড় জলাশয়। জলাশয়ে হয় মাছ চাষ। বছরের শীতের মরসুমে সাইবেরিয়ান বার্ড এসে ভীড় জমায় জলাশয়ে। bতবে বুলবুলের দাপট ও পরিবেশের উষ্ণনায়নের প্রভাবে এই বছর পাখির আসা কমেছে বলে মতো গ্রামবাসীদের। তবুও এই পরিযায়ী পাখিদের রক্ষা করতে গ্রামবাসীরা একত্রে মিলে রক্ষনাবেক্ষন করে। এই শীতের মরসুমে এলাকায় ডিজে অথবা বক্স বাজিয়ে পিকনিক করা বন্ধ। সর্বদাই কড়া নজরদারি রয়েছে বন্দুকবাজ পাখি শিকারিদের হাত থেকে পাখিদের রক্ষা করা। বর্তমানে এই এলাকায় সমস্ত পিকনিক বন্ধ করা হয়েছে গ্রামবাসীদের তরফে।
Related Articles
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিলেন চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের খ্যাতনামা শিল্পীরা।
অর্ণব বিশ্বাস,১০ মে :- বিশ্বব্যাপী মানুষ করোনা মহামারীর জেরে এখন গৃহবন্দী। ভারত তথা বাংলাতেও এই মহামারীর প্রকোপ প্রত্যেক মানুষের জীবনে হানা দিয়েছে। রাজনৈতিক বিভিন্ন দল থেকে শুরু করে শিল্পীমহল এবং বিভিন্ন সামাজিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মহামারীতে পীড়িত দুঃস্থ মানুষদের জন্য। বিভিন্ন শিল্পীরা তাদের নানা রকম শিল্প কর্মের দ্বারা মানুষদের কাছে নানা বার্তা […]
ছবছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চুঁচুড়ার বর্ণালীর।
হুগলি, ১৮ মে:- যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে, সেই বয়সে হাত পায় সঠিক দিশায় ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ চুঁচুড়ার বর্ণালী চন্দ। প্যাঁচ পয়জার ক্যারাটের পরিভাষায় যাকে কাতা বলা হয়, মাত্র ছয় বছর বয়সে সেই দশটি কাতা শিখে দেশের মধ্যে ক্ষুদে ব্ল্যাক বেল্টের অধিকারী হয়েছে সেন্ট টমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী বর্ণালী। বাবার হাত ধরে […]
কলকাতা থেকে গঙ্গাসাগরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ।
কলকাতা, ১৪ নভেম্বর:- আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে রাজ্য সরকার কলকাতা থেকে সাগরের মধ্যে সপ্তাহে পাঁচদিন হেলিকপ্টার পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে। এজন্য গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগে কলকাতা ও গঙ্গা সাগরের মধ্যে সপ্তাহে দুদিন করে হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। এবার তা বাড়ানো […]








