হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলে ঢুকতে বাধা সাংসদকে। শনিবার আহত ছাত্রদের দেখতে কলকাতা হাসপাতালে যায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। লকেট বলে দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে যেটা ঠিক না। লকেটের এই বক্তব্যকে কটাক্ষ করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন লকেট চ্যাটার্জী কাজের থেকে বিজ্ঞাপন বেশি করেন বললেন দিলীপ যাদব। পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে শনিবার কলকাতা এসএসকেএম হাসপাতালে যান, সেখানে ঢুকতে বাধা পেয়ে সাংবাদিকদের বলেন বাচ্ছাদের চিকিৎসা নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেই প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন লকেট কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেন। এদিন তৃণমূলের জেলা সভাপতি আরো বলেন যে লকেট যদি বিজ্ঞাপনের থেকে বেশি একটু কাজে মন দিত তাহলে মানুষের ভালো হতো ,অবশ্য লকেট যে দল করে সেই দলে বিজ্ঞাপনের বেশি প্রয়োজন কাজের থেকে। এদিন বিজেপি সাংসদকে এভাবেই কটাক্ষ করেন দিলীপ যাদব।
Related Articles
ভোট দিলেন অধীর চৌধুরী।
বহরমপুর , ২৯ এপ্রিল:- ভোট দিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ বহরমপুরের কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন। ভোট দিয়ে অধীর বাবু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন। Post Views: 396
করোনায় রাজ্যে মৃত আরও ৪, মোট ৭২ – স্বরাষ্ট্র সচিব।
নবান্ন,হাওড়া,৬ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসের সংক্রমণে মোট ৭২ জনের মৃত্যু হল।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। গতকাল থেকে আজ পর্যন্ত একজন […]
করোনা সচেতনতার মাধ্যমে নববর্ষ পালন করলেন বিধায়ক।
নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।বাংলার নববর্ষের দিনে এমন কঠিন পরিস্থিতি মানুষের কাছে এই প্রথম।মঙ্গলবার বাংলা নববর্ষের দিনটা এই বছর একটু অন্যভাবে পালন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন কোন্নগরে বিধায়ক সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে ও গানের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার প্রচার করে […]








