হাওড়া, ২৯ আগস্ট:- হাওড়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে আসা কর্মী-সমর্থকদের দলে যোগদান করান তৃণমূল নেতা অরূপ রায়। যুব কংগ্রেস নেত্রী দেবলীনা দাস, যুব কংগ্রেস নেতা দেবায়ন শেঠ, আকাশ লাল, রাজেশ প্রামাণিক, মহম্মদ গনি মোল্লা, হায়াত শেখ, অভিষেক রায় সহ একঝাঁক কংগ্রেস নেতৃবৃন্দ এদিন কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অরূপ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে এরা সামিল হলেন। দল এতে আরও শক্তিশালী হবে। এদিনের যোগদান পর্বে অরূপ রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সদর চেয়ারম্যান লগন দেও সিং, জেলা সদর তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ, জেলা সদর তৃণমূল যুব সভাপতি তুষারকান্তি ঘোষ, জেলা সদর আইএনটিটিইউসি সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, অনুপ্লব ঘোষ প্রমুখ।
Related Articles
চিকিৎসা খরচ চাওয়ার প্রতিবাদে নার্সিং হোমে দাদাগিরি তৃণমূল নেতার।
হুগলি , ৫ সেপ্টেম্বর:- মদ্যপ অবস্থায় দলবল নিয়ে শ্রীরামপুরের কেয়ার নার্সিং হোমে গিয়ে গালিগালাজের অভিযোগ উঠল শ্রীরামপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজেশ শা এর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে নার্সিংহোম কর্তৃপক্ষ শ্রীরামপুর থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। নার্সিংহোম কর্তৃপক্ষর তরফে অরুপ বন্দ্যোপাধ্যায় বলেন, নার্সিং হোমে গভীর রাতে ঢুকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রাজেশ […]
ডানকুনি জোড়া খুনের তদন্তে এলো স্নিফার ডগ।
হুগলি , ১৩ আগস্ট:- ডানকুনি জোড়া খুনের তদন্তে এলো স্নিফার ডগ। বীরভূম ইলামবাজারের ব্যবসায়ী ইমাম খান ও তার গাড়ি চালক বরুন মূর্মু গত ৫ আগস্ট থেকে নিখোঁজ।তাদের দুজনকে খুন করে ডানকুনির পচা খালে ফেলে দেয় বলে পুলিশি জেরায় কবুল করে ঘটনায় অভিযুক্ত তিনজন।ধৃতদের দেখানো জায়গায় আধুনিক জেসেবি দিয়ে খালের পাঁক তুলে মৃতদেহের খোঁজে তল্লাসী চালানো […]
স্কুলের গেট খুলতেই সরস্বতী পূজার প্রস্তুতি শুরু।
হুগলি, ৩ ফেব্রুয়ারি:- স্কুলের বন্ধ গেট খুলতেই শুরু পঠনপাঠনের পাশাপাশি সরস্বতী পুজোর ব্যাস্ততা। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক পড়ুয়ারা হাতে হাত মিলিয়ে স্কুলের দেওয়ালে আঁকার কাজ। রং করে সাজিয়ে তুলছে স্কুল চত্তর। প্রথমদিন স্কুলে বন্ধুদের কাছে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত। পাশাপাশি এবছর স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের দেওয়া হলো covacsin ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। অনেকদিন […]







