সুদীপ দাস, ২২ আগস্ট:- রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। দিলীপ ঘোষের কথায় বাংলা চলবে না, বাংলার মানুষ ঠিক করবে বঙ্গভঙ্গ চলবে না। রাখিবন্ধনের দিন সকালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সকাল ৮টায় হুগলী-চুঁচুড়া শহর এসসিএসটিওবিসি সেলের সভানেত্রী অনিন্দিতা মন্ডলের উদ্যোগে চুঁচুড়া লঞ্চঘাটে আয়োজিত হয় রাখিবন্ধন উৎসব। যেখানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীর সরকার, সপ্তর্ষি ব্যানার্জী, বিশাল কাহার সহ তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পথচলতি সাধারন মানুষ সহ লঞ্চঘাটে আগত যাত্রীদের রাখিবন্ধনে আবদ্ধ করা হয়। বিগত দিনে বিজেপি সাংসদ জন বার্লার করা বঙ্গভঙ্গের মন্তব্যে গতকালই সায় দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের রাখিবন্ধন উৎসবে দিলীপ ঘোষের সেই মন্তব্যের কড়া প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল নেতৃত্বরা।
Related Articles
জগৎবল্লভপুরে সমাজ বিরোধীদের তাণ্ডবে আতঙ্কিত মানুষ।
হাওড়া, ২৭ নভেম্বর:- গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম অসিত ভুঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় […]
ফের লাল-হলুদে লেগে গেল ক্লাব বনাম ইনভেস্টার
প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- আইএফএ শিল্ড, পুরুষ ক্রিকেট দল নিয়ে চূড়ান্ত নাটক হয়েছিল। এবার মহিলা ফুটবল দল নিয়েও ইস্টবেঙ্গল ক্লাব বনাম এসসি ইস্টবেঙ্গল লেগে গেল। আইএসএল শুরুর হচ্ছে। তবু লালহলুদ গনগনে। উত্তাপ কমতেই চাইছে না। স্পোর্টিং রাইটস এসসি ইস্টবেঙ্গলের হাতে। মহিলা ফুটবল দল নিয়েও তারদেরই মাথা ঘামানোর কথা। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। শুক্রবার […]
১৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাস্তা শ্রী প্রকল্পের।
কলকাতা, ৫ মার্চ:- গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য রাজ্য সরকারের ঘোষিত রাস্তা শ্রী প্রকল্পের কাজ আগামী ১৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঐদিন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও রাস্তা সংস্কারের জন্য ‘রাস্তাশ্রী’ নামে এই নতুন প্রকল্প […]










