হুগলি, ১৭ আগস্ট:- সাংগঠনিক রদবদলের পরেই পুরপ্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার জেলার ১১ টি পুরসভার মধ্যে শ্রীরামপুর, কোন্নগরে পুরপ্রশাসকের বদল ঘটেছে। কোন্নগরে পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় এর পরিবর্তে নতুন মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তন্ময় দেব কে। শ্রীরামপুর পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় এর বদলে দায়িত্ব দেওয়া হয়েছে গৌরমোহন দে কে। গৌর শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে রিষড়া পুরসভার ক্ষেত্রে পুরপ্রশাসক বিজয় মিশ্রর উপরেই ভরসা রেখেছে। একই সঙ্গে উপ পুরপ্রশাসক পদে বহাল আছেন বিদায়ী উপ পুরপ্রধান জাহিদ হাসান খান। বৈদ্যবাটি পুরপ্রশাসক পদে ও কোনো বদল ঘটেনি। পুরপ্রশাসক পদে দায়িত্বে আছেন বিদায়ী পুরপ্রধান তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই। বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, হুগলি -চুঁচুড়া, আরামবাগ, তারকেশ্বরে পুরপ্রশাসকের দায়িত্বে বিদায়ী পুরপ্রধানেরা বহাল আছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারুণ্যে জোর দিয়েই রদবদল ঘটানো হয়েছে।
Related Articles
বাইকে ধাক্কা মারা নিয়ে দু’পক্ষের বচসা, হাতাহাতি। এরপর এলাকার যুবকদের হাতে প্রহৃত বাবা ও ছেলে। উত্তেজনা হাওড়ার চ্যাটার্জিহাটে।
হাওড়া, ২৯ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটে ‘মদ্যপ’ যুবকদের তান্ডবে আহত হলেন বাবা ও ছেলে। অভিযোগ, রবিবার রাতে বাবা ও মাকে নিয়ে বাইকে করে ফেরার সময়ে চ্যাটার্জিহাটের শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডে দুই ‘মদ্যপ’ বাইক আরোহীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বাবা ও ছেলে। এরপরেই এলাকার কয়েকজন যুবককে ডেকে ওই যুবকরা মিলে তার বাবাকে মারধর করে বলে […]
পুর পরিষেবা নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, পরিষেবা বন্টনের বিচারে এবার রিপোর্ট কার্ড।
কলকাতা, ২২ জুন:- পানীয় জল, নিকাশীর মত বিভিন্ন পুর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করায় রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতর প্রত্যেকটি পুরসভার পরিষেবা প্রধান সংক্রান্ত রিপোর্ট কার্ড প্রস্তুত করেছে। রাজ্যে বর্তমান সরকারের আমলে পানীয় জল সরবরাহ,নিকাশী, রাস্তা নির্মাণ ও মেরামতি আলো লাগানোর জন্য কোন পুরসভা কত টাকা পেয়েছে এবং কত খরচ করেছে […]
মাস্ক না পরায় ধরপাকড় মঙ্গলাহাটে। আটক ২০।
হাওড়া, ৩১ জানুয়ারি:- সোমবার হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না পরায় হাওড়া থানার পুলিশ ২০ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও কোভিড বিধি মানছেন না হাওড়ার মঙ্গলাহাটের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা। অভিযোগ এর পাশাপাশি সকাল আটটা বেজে যাবার পরেও রাস্তার উপরে এদিন চলছিল রমরমা ব্যবসা। এদিন হাওড়ার মঙ্গলাহাটে অতর্কিতে অভিযান চালায় হাওড়া […]











