হাওড়া,১৫ আগস্ট:- বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে প্রতিবাদীর বাড়িতেই হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ইট পাথর ছুঁড়ে ভাঙা হয় জানালা। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় কটুক্তিও করে দুষ্কৃতিরা। এরপর এলাকার মানুষ দুষ্কৃতিদের তাড়া করলে পালিয়ে যায় তারা। ইটের আঘাতে ও ভাঙা কাচের টুকরো লেগে গলায় ও থুতনিতে চোট পান বাড়ির এক তরুণী। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, শনিবার রাতে একটি হলুদ-কালো ট্যাক্সি বেপরোয়াভাবে ধাক্কা মারে একটি সাইকেলে। এরপর ট্যাক্সি থেকে যুবকরা নেমে উল্টে সাইকেল আরোহী কিশোরকেই মারধর করতে শুরু করে। এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক গৃহবধূ। তাঁকে তখনকার মতো দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা চলে গেলেও কিছুক্ষণ পরেই দলবল জুটিয়ে এনে এলাকায় তান্ডব চালায় ওই দুষ্কৃতিরা। শনিবার রাতে ওই ঘটনা ঘটে হাওড়ার থানামাকুয়া পঞ্চাননতলা এলাকায়। ঘটনাস্থলে আসে নাজিরগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, এই ঘটনার পরে থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
Related Articles
এবার কমিশনে বিজেপি।
কলকাতা , ২৯ এপ্রিল:- গননার নির্দেশিকা সুস্পষ্ট নয়। কমিশনে অভিযোগ জানালো বিজেপি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শিশির বাজরিয়া। তিনি জানান নির্দেশিকায় বেশ কিছু বয়ান সুস্পষ্ট নয়। সেগুলি বিষদে জানানো হক। এতে গননার দিন বিভ্রান্তি ছড়াবে না রাজনৈতিক দল গুলির মধ্যে। এদিন সাংসদ অর্জুন সিং উপস্থিত […]
ধারাল অস্ত্র হাতে যুবকের তান্ডব লিলুয়া বাজারে। ছুরিতে জখম একাধিক।
হাওড়া,১৮ ফেব্রুয়ারি:- ধারাল অস্ত্র হাতে যুবকের তান্ডব হাওড়ার লিলুয়ায়। মঙ্গলবার সন্ধ্যের ঘটনা। পুলিশ জানিয়েছে, একাধিক জন জখম হয় এই ঘটনায়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয় হাসপাতালে। জানা গেছে, এদিন সন্ধ্যায় লিলুয়া স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ছুরি হাতে তান্ডব চালায় এক যুবক। পুলিশ জানায়, সে মানসিক ভারসাম্যহীন। সে নিজেকে হেনরি এন্টনি বলে পরিচয় দেয়। […]
রেল কর্মীদের জন্য চলা বিশেষ ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্য কর্মীরাও।
কলকাতা , ১১ মে:- স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরাও এবার রেল কর্মীদের জন্য চলা বিশেষ লোকাল ট্রেনে উঠতে পারবেন। রাজ্য সরকারের অনুরোধে রেলের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল আলাদা করে আজ দুটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরা বৈধ পরিচয় পত্র দেখিয়ে কাউন্টার থেকে মাসিক টিকিট সংগ্রহ […]








