হাওড়া,১৪ আগস্ট:- ভেঙে পড়ল রেলের হেরিটেজ সভাঘর ‘সিনিয়র ইনস্টিটিউটে’র ছাদ। লিলুয়ার রেল ওয়ার্কশপের ঘটনায় চাঞ্চল্য। ১৯০৬ সালে ঔপনিবেশিক শাসনের স্মৃতিবাহী এই সিনিয়র ইন্সটিটিউট ‘নাচঘর’ বলেই অধিক পরিচিত। একসময় রেলের পদস্থ বিদেশী আধিকারিকদের বিনোদন স্থান হিসাবেই পরিচিত ছিল এটি। স্বাধীনতার পর থেকেই রেলের নানা অনুষ্ঠান হত এখানে। সাধারণের জন্য কয়েক বছর আগেও বিভিন্ন অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হত এই সিনিয়র ইন্সটিটিউট। রক্ষণাবেক্ষনের অভাবেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। রেলের পক্ষ থেকে এই হেরিটেজ কাঠামোর সংরক্ষণের জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
Related Articles
ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। বাজি বিস্ফোরণ নিয়েও ক্ষতিপূরণ এর আশ্বাস মমতার। সি এ এ ও এন আর সি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন । মধ্যমগ্রাম থেকে বারাসাত হেঁটে এসে যাত্রা উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যাত্রাকে সি এ এ ও এ ন আর সির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার […]
পুরভোটে তৃণমূল দু’জনকেই টিকিট দেয়নি , জমে উঠেছে উত্তরপাড়া ও কোন্নগর পুরসভার ভোটের লড়াই।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- দু’জনেই শাসক দলের প্রতীকে জিতে পুরপ্রধান হয়ে পুরসভার দায়িত্ব সামলেছেন। রাজনীতির প্যাঁচ পয়জারে এবারের পুরভোটে তৃণমূল দু’জনকেই টিকিট দেয়নি। শাসক দলে পাত্তা না পেয়ে একজন নির্দল ও অন্যজন কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তাতেই জমে উঠেছে উত্তরপাড়া কোতরং ও কোন্নগর পুরসভার ভোটের লড়াই। ভোট কাটাকাটির পুরনো অঙ্কে ভালো ফলের আশায় বুক বাঁধছে বিরোধীরা। এবারে […]
লকেটের গাড়িতে হামলার প্রতিবাদে মগরা থানার সামনে অবরোধ বিজেপি কর্মীদের।
হুগলি, ৭ এপ্রিল:- গতকাল রাতে বাঁশবেড়িয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর গাড়িতে হামলার ঘটনায় হুগলি গ্রামীন পুলিশের ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি প্রার্থী বলাগড় থেকে চুঁচুড়ায় ফিরছিলেন। হঠাৎ তিনি বাঁশবেড়িয়া পুরসভার ১৭ নং ওয়ার্ডে একটি কালী পুজোয় যান। যার কোন তথ্য পুলিশের কাছে ছিল না। সেখানে পুজো দিয়ে […]








