কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্যে সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থা এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এই শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় ১২৫তি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি বলেন, ইনফোসিস খুব শীঘ্রই এখানে তাদের প্রকল্পের কাজ শুরু করবে। শুরুর ২০ মাসের মধ্যে তারা প্রকল্পের কাজ শেষ করবে বলেও পার্থবাবু জানান। বিভিন্ন সংস্থা এখানে হাইপারস্কেল ডাটা সেন্টার তৈরিতে আগ্রহ দেখিয়েছে বলেও শিল্প মন্ত্রী জানিয়েছেন। রিলায়েন্স, ইয়োটা লিমিটেডের মত অগ্রনী সংস্থার সঙ্গে রাজ্য সরকারের ইতিমধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্প দপ্তর প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা বৈঠকে বসবে বলে পার্থবাবু জানান।
Related Articles
পঞ্চায়েতের খরচ নিয়ে রাজ্যের উপর চাপ বাড়ালো কেন্দ্র।
কলকাতা, ২৭ জুন:- কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই পঞ্চায়েতের খরচ নিয়ে রাজ্যের উপর চাপ বাড়ালো কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েতে কেন্দ্রীয় বরাদ্দ খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। সেই চিঠিতে বলে দেওয়া হয়েছে, বাংলার সব গ্রাম পঞ্চায়েতকে গত ৮ বছরের আর্থিক হিসেব জমা দিতে হবে। শুধু তাই নয়, পঞ্চায়েত ধরে ধরে কত […]
মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই এর।
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্যের মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে মিষ্টিতেও তার মেয়াদ বা একসপায়ারি ডেট উল্লেখ করতে হবে বলে খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI জানিয়েছে। ইতিমধ্যেই ফুড সেফটি কমিশনারের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত […]
চুঁচুড়ায় দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল।
হুগলি, ৫ আগস্ট:- মঙ্গলবার বিকেলে চুঁচুড়ার ১২ নম্বর ওয়ার্ডের তামলিপাড়া এলাকায় একটি পুরনো দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। তবে পাশের একটি বাড়ির পাঁচিল ভেঙে যায় এবং সেই বাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক বৃদ্ধা ঘরের ভিতরেই আটকে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া পুরসভার […]








