হাওড়া, ১১ আগস্ট:- হাওড়া জেলা বামফ্রন্টের ডাকে জলনিকাশি ব্যবস্থা সহ নাগরিক সমস্যা সমাধানে পুরনিগমের চরম ব্যর্থতার প্রতিবাদে বুধবার বিকেলে হাওড়া পুরনিগমে গণ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরনিগমের গেটের সামনে এলে পুলিশ তাদের আটকায়। পুরসভার মেন গেট বন্ধ রেখে আগেভাগেই প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল সেখানে। বাম নেতৃত্ব সেখানেই মাইকে বক্তব্য রাখেন। পরে বামেদের তরফ থেকে এক প্রতিনিধি দল পুরসভায় এসে ডেপুটেশন দেন।
Related Articles
আন্ত ক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবে।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- আন্ত ক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবে। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন। ছিলেন বিখ্যাত সাঁতারু ইলা পাল, বালি বিএড কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ দাস, সমাজসেবী শ্যামল বোস, শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ গৌড়মোহন দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিধায়ক […]
জগৎবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার, রাজ্যপালকেও আক্রমণ।
হাওড়া, ১১ মে:- জগৎবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার, রাজ্যপালকেও তীব্র আক্রমণ। মোদীর বিরুদ্ধে ফের মিথ্যাচারের অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে হাওড়ার জগৎবল্লভপুরে বড়্গাছিয়া হসপিটাল গ্রাউন্ডে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, বিজেপি শুধু মিথ্যা কথা বলছে। বিজেপি হারলে তবেই দেশ বাঁচবে। বাড়ি […]
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন হাওড়ার মানুষ। আলো নিভিয়ে জ্বলল বাতি, মোবাইলের ফ্ল্যাশ লাইট।
হাওড়া, ৫ এপ্রিল:- করোনা ভাইরাসের কারণে যেভাবে দেশ জুড়ে সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে গত ২৫ মার্চ প্রথমে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ঠিক তার ৯ দিনের মাথায় ফের দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দেন মোদী। সেই ভাষণে তিনি বলেন, […]








