কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, মুকুল রায়ের নির্দেশ মতো ওই তৃণমূল নেতার কাছে টাকা পাঠানো হবে। আলিপুর আদালতে এরপর গোটা বিষয়টি জানান ওই তৃণমূল নেতা। এরপর কালীঘাট থানাকে বিষয়টি তদন্ত করে দেখতে নির্দেশ দেয় আলিপুর আদালত। এই মামলায় এর আগে ১৮ জানুয়ারি, কালীঘাট থানায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।
Related Articles
মাধ্যমিকে জেলার জয়জয়কার , পিছিয়ে নেই কলকাতাও।
তরুণ মুখোপাধ্যায় , ১৫ জুলাই;- বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশন এর ছাত্র অরিত্র পাল তার প্রাপ্ত নম্বর 694 দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন বাঁকুড়া সায়ন্তন গরাই এবং কাটোয়ার অভিক দাস তারা দুজনেই 694 নাম্বার পেয়েছেন 490 নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনজন […]
ধার চেয়ে টাকা না পেয়ে হাঁসুয়া দিয়ে ভাইকে কোপ দাদার।
সুদীপ দাস, ২ অক্টোবর: টাকা ধার চেয়ে না পাওয়া হাঁসু্য়া দিয়ে ভাইকে কোপানোর অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ইলছোবা দক্ষিনপাড়ায়। গুরুতর জখম অবস্থায় ভাই মুক্ত দাস হাসপাতালে চিকিৎসাধীন। দাদা হীরা দাস পলাতক। দুই ভাই পেশায় দিনমজুর। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। এদিন বিকেলে মুক্ত কাজ থেকে বাড়িতে ফিরতেই মদ্যপ অবস্থায় এসে হীরা টাকা […]
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে দেখা যেতে পারে দুই নতুন মুখ
স্পোর্টস ডেস্ক , ২৫ অক্টোবর:- অজিদের বিরুদ্ধে চার টেস্ট এবং ৩টি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, করোনা, কোয়ারেন্টাইন এবং বায়ো বাবলের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ায় একেবারে ৩২ জনের দল পাঠাবে BCCI। যাতে সিরিজের মাঝপথে আর কাউকে উড়িয়ে নিয়ে যেতে না হয়। স্বাভাবিকভাবেই আইপিএলের পর এই মেগা দল নির্বাচন নিয়ে জল্পনা চলছে ক্রিকেট […]









