মহেশ্বর চক্রবর্তী, ২৮ জুলাই:- ভারতবর্ষের প্রাচীন দেব দেবীর মধ্যে অন্যতম হলো মনসা দেবী। এদিন সারা হুগলি জেলাজুড়ে নাগ পঞ্চমী উপলক্ষ্যে মনসা দেবী ও অষ্ট নাগের আরাধনা হয়। সেই মতো কোভিড পোটোকল মেনে রাতে পুজোপাঠের বদলে হুগলির আরামবাগ শহরের সদরঘাটে নাগ পঞ্চমীর পুজো দিনের বেলা হয়।সরকারি স্বাস্থ্য বিধি মেনে এদিন পুজোপাঠ হয়। এই বিষয়ে আরামবাগ সদরঘটের মনসা দেবী পুজো কমিটির প্রবীন সদস্য তারক খটিক জানান,দ্বারকেশ্বর নদীর তীরে আমাদের এই প্রাচীন মনসা দেবীর মন্দির। প্রায় ৫০ বছর ধরে নাগ পঞ্চমীর পুজো হয়ে আসছে। স্বপ্নাদেশ পেয়ে দেবির আরাধনা শুরু হয়। প্রত্যেক বছর জাঁকজমক ভাবে রাতে পুজো হতো। এই বছর করোনা পরিস্থিতিতে দিনেরবেলা পুজো হচ্ছে।সবমিলিয়ে সারা হুগলি জেলা জুড়ে রীতিমেনে নাগপঞ্চমীতে দেবী মনসা ও অষ্টনাগের পুজোপাঠে সামিল জেলাবাসী।
Related Articles
বিশেষ ওয়াটার প্রুফ ব্যাগে ভোট যন্ত্র পাহাড়ে।
কলকাতা, ২৮ মার্চ:- ভোট দিতে কোন বুথে যেতে গেলে প্রায় ছ কিলোমিটার পথ হাঁটতে হয় অথবা কোন বুথে যেতে গেলে প্রায় ১০ কিলোমিটার প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয় সেই পায়ে হেঁটেই। হ্যাঁ এটি কথা বলছি আমাদের রাজ্যের ই একদম উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলের বুধ গুলির বিষয়ে। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে অবস্থিত তিনটি বুথ:বক্সা দুর্গ, চুনাবতি […]
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে শুরু করেছেন আটকে থাকা ভারতীয় নাগরিকরা।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকরা। শুক্র ও শনিবার এরাজ্যের বেশ কয়েকজন পড়ুয়াও ফিরে এসেছেন ইউক্রেন থেকে। স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারের মধ্যে। ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার৷কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি […]
মায়ের বকুনি খেয়ে ছাত্র আত্মঘাতী হাওড়ায়।
হাওড়া, ২৫ আগস্ট:- মা বকায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হাওড়ার জগদীশপুর তাঁতিপাড়া এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। এদিন মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় জগদীশপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্র। পরিবার সূত্রে […]










