হাওড়া, ২৭ জুলাই:- বেহাল নিকাশির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হাওড়ার শলপে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বেহাল নিকাশির প্রতিবাদে স্থানীয়রা এদিন বিক্ষোভ দেখায়। বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিসের কাজকর্ম। অভিযোগ দীর্ঘদিন ধরে নিবড়া, পঞ্চাননতলা, মোল্লাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Articles
রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোম ভাঙচুর বাঁকড়ায়।
হাওড়া , ২৯ মে:- এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোম ভাঙচুরের ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। এই নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাঁকড়ার ওই নার্সিংহোমে। সেখানে ভাঙচুরের পাশাপাশি চিকিৎসককেও শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। নার্সিংহোমের ওয়ার্ডে ঢুকে ওই চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় […]
আবাস যোজনায় বাড়ি তৈরীর অনুমোদনের সময়সীমা বাড়লো।
কলকাতা, ২৪ জানুয়ারি:- রাজ্যের যুক্তির কাছে মাথা নিচু করে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়লো। ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগে ওই সময়সীমা ছিল ৩১শে ডিসেম্বর। আবাস যোজনা প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ নিয়ে দীর্ঘ দিন […]
উট নিয়ে যাবার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে আটক লরি। ধৃত ৩।
হাওড়া, ২৪ জুন:- উট নিয়ে কলকাতায় যাবার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে আটক লরি। এই ঘটনায় ধৃত ৩। জানা গেছে, শনিবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার বাদলাতলা থেকে একটি পূর্ণ বয়স্ক উট আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হল সাদ্দাম সেখ (লরির চালক), জাহিরুল ইসলাম খান ও মাজারুল ইসলাম খান। এদিন সকালে […]








