হুগলি,৩ ডিসেম্বর:- ছোটবেলা থেকেই ছটফটে । বাবা-মা তাই আদরের মেয়ের নাম রেখেছিলো জলি । কিন্তু কে জানত বিধাতার নিষ্ঠুর পরিহাসে একদিন ছটফট তো দূরের কথা সামান্য নড়াচড়ার জন্যই তাঁকে যন্ত্রের সহযোগীতা নিতে হবে ! তখন মেরেকেটে বয়স ১২কি ১৩ । ক্লাস সেভেনের চনমনে মেয়েটি দু’দিনের জ্বরে কাবু হয়ে পরে । সেই জ্বর-ই যে তাঁকে আর কোনদিন নিজের পায়ে দাঁড়াতে দেবে না তা দুঃস্বপ্ননেও কোনদিন ভাবেনি জলি ভট্টাচার্য সহ তাঁর পরিবার। ১৯৯২ সালের সেই জ্বরে কাবু হওয়ার পর চিকিৎসার জন্য শুরু হয় চেন্নাইতে দৌড়াদৌড়ি । কিন্তু প্রানে বাঁচলেও জলির দুটি পা-ই অসাড় হয়ে পরে । চলাফেরার জন্য হুইল চেয়ারই তাঁর চিরসঙ্গী হয়ে ওঠে । সেইসময় থেকেই নবজীবন শুরু হয় চুঁচুড়া ঘুটিয়াবাজার কালীতলার বাসিন্দা জলি ভট্টাচার্যের(৩৯)। প্রথম প্রথম ভেঙে পড়লেও ঘুড়ে দাঁড়ানোর একটা জেদ কোথায় জানি কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো জলিকে । সেই জেদকে পাথেয় করেই অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জলি প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দিয়েছে । আজ সে শিক্ষিকা । আজ সে নিজের হুইল চেয়ারে চেপে চুঁচুড়ার ব্যাস্ত রাস্তা পেরিয়া প্রায় ১৫ মিনিটের সফর করে নিজে নিজেই চুঁচুড়া পিপুলপাতি জ্ঞানাঞ্জন জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতা করতে যায় । এই বিদ্যালয় কোন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য নয় । এই বিদ্যালয় সর্বসাধারনের জন্য। সেখানে সহকর্মীদের সাথে সমান তালে তাল মিলিয়ে জলি । সহকর্মীদের মতে জলি কাজের ক্ষেত্রে আমাদের থেকেও দক্ষতা দেখায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপ্তী দাসবিশ্বাসের মতে জলির যে প্রতিবন্ধকতা আছে , সেটাই আমরা বুঝতে পারিনা , ও কারোর উপরে নির্ভরশীল নয় ! নিজের গুনে ক্ষুদে পড়ুয়াদের কাছেও প্রিয় হয়ে উঠেছে জলি। জীবনযুদ্ধে প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে এগিয়ে চলুক জলিরা; বিশ্ব প্রতিবন্ধী দিবসে এটাই হোক সকলের প্রার্থনা!
Related Articles
ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার, হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রং রুমে।
হাওড়া, ৯ জুলাই:- ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার। হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রংরুমে। এবার হাওড়া সদরের ৪টি ব্লকের মধ্যে বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েত সহ একটি পঞ্চায়েত সমিতির ভোটগণনা হবে বালির দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে। ইতিমধ্যেই স্কুলের যে অংশে স্ট্রংরুম করা হয়েছে তা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মূলত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্ট্রংরুমের বাইরে নিরাপত্তায় […]
ভোটের ৪৮ ঘন্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল কমিশন।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যকে চিঠি দিয়ে কমিশনের নির্দেশ, সাগরদিঘি থানার অফিসার ইন চার্জকে দ্রুত সরাতে হবে। আপাতত তিনি থাকবেন পুলিশ হেড কোয়ার্টারে। ওই জায়গায় জেলার বাইরের নতুন কোনও অফিসারকে নিয়োগ করতে হবে। তবে এই নির্দেশের পিছনে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেনি কমিশন। Post Views: […]
ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হাওড়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে সাময়িক ব্যাহত হলো ট্রেন চলাচল। শনিবার বিকেল নাগাদ ডাউন লাইনে টিকিয়াপাড়া কারশেডের কাছে তার ছিঁড়ে পড়ায় লোকাল সহ দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যত দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। Post Views: 449











