হাওড়া , ২৪ জুলাই:- করোনা আবহে গুরুপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার একদিনের জন্য খোলা হলো বেলুড় মঠ। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মঠ প্রাঙ্গনে। সকাল ৭:৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে ৫:৩০ পর্যন্ত ভক্ত সাধারণের জন্য খোলা থাকবে মঠ। মঠের সব মন্দিরে প্রবেশ করতে পারলেও কোনও সন্ন্যাসী মহারাজকে প্রণাম করা নিষেধ ও প্রসাদ বিতরণও করা হবে না আজ।
Related Articles
সাতসকালেই বিস্ফোরনে কেঁপে উঠলো ভদ্রেশ্বর।
প্রদীপ বসু, ১২ মে:- হুগলির ভদ্রেশ্বর পৌরসভার এলাকার ২নং ওয়ার্ডের ভমরদীঘিতে খালের ধারে সকাল দশটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বেশ কিছু জায়গায় ফাটল দেখা যায়। এই বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। আহতেরা সবাই সাফাই কর্মী। ঘটনাস্থলে ভদ্রেশ্বর থানার পুলিশ ও রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ। পুলিশ […]
‘বাইক র্যালি’ করে মনোনয়ন বিজেপি প্রার্থীর , এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল।
হাওড়া , ২২ মার্চ:- বাইক র্যালি করে মনোনয়ন জমা দিতে এসেছেন বিজেপি প্রার্থী রথীন। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। হাওড়ার শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী সোমবার দুপুরে বাইক র্যালি করে মনোনয়ন জমা দিতে আসেন বলে অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ওই র্যালিতে প্রায় চারশ বাইক ছিল। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের […]
কুকুরের কামড়ে জখম হনুমানকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
হুগলি, ৩০ নভেম্বর:- কুকুরের কামড়ে জখম হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা শুরু করল সিঙ্গুরের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দারা। পড়ে বনদফতর থেকে আহত হনুমান কে সল্টলেক রেসকিউ সেন্টারে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় হনুমান টিকে কুকুর ঘিরে ধরে কামড়ানোর সময় উদ্ধার করে বাসিন্দারা। এরপর রক্তাক্ত অবস্থায় হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে সেবা শুশ্রসা শুরু করে। […]








