কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই মাদ্রাসার ক্ষেত্রে গতবছর পাসের হার ছিল ৬৮.১৫ শতাংশ, আলিমে পাসের হার ছিল ৮৮.৫৬ ও ফাজিলে পাসের হার ছিল ৮৯.৫৬ শতাংশ।
Related Articles
কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে রাজ্য।
কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এই বিষয়ে সব ধরনের […]
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।
হুগলি, ৯ ডিসেম্বর:- সকালবেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গাড়ি ও গাড়ি চালককে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার চামড়াখুটি এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে নিয়ালা চামড়াখুটি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা বাড়ির থেকে বড়িয়ে পান্ডুয়ায় আসার জন্য বাড়ির সামনেই জি টি রোড পার হচ্ছিলেন সাইকেল নিয়ে। তখনি ব্যান্ডেল এর দিক থেকে […]
কোভিড সামলাতে ডাক্তারি পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ।
কলকাতা , ১৪ মে:- কোভিড পরিস্থিতি সামলাতে এবার ডাক্তারি পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে বিভিন্ন পদে নিয়োগে জোর দিচ্ছে রাজ্য সরকার। এমবিবিএস–এ চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে নার্সিং–এ চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যদপ্তর সুত্রে খবর প্রায় ২ হাজার ৪৫০ জন পড়ুয়াকে কোভিড রোগীদের চিকিৎসা করার জন্য উৎসাহিত করা […]










