সুদীপ দাস, ১৮ জুলাই:- সন্ধ্যা সাড়ে সাতটার পর পথে নামলো রিষড়া থানার পুলিশ। সঙ্গে ছিলেন রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান। রিষড়ার মোড়পুকুর, লক্ষিপল্লী মোড়, বাঙ্গুর পার্ক, চারবাতি মোড়, বাঁশতলা মোড়, বাগখাল সমস্ত দোকানদারকে ৮ টার মধ্যে দোকান বন্ধের অনুরোধ জানান। ঔষধের দোকান ও চশমার দোকানই এই বিধি নিষেধের বাইরে থাকছে। পাশাপাশি বেশকিছু দোকানে ভিড় বেশী থাকায় এবং মাস্কহীন মানুষ থাকায় পুলিশের ধমকের মুখে পরেন অনেকেই। রাত ৮ টা বাজতেই দোকান বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। রিষড়া পৌরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন করোনার ৩য় ঢেউ রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। রাত ৯ টার পরে অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন পথে না বের হয়। পাশাপাশি দোকানপাট সরকারী নির্দেশ মেনে খোলা রাখার আবেদন জানানোর পাশাপাশি আমরা মাইক প্রচার করলাম। এরপরও কেউ সরকারী নির্দেশ না মানলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
Related Articles
পূজোর ফ্যাশানে রাজ্য সরকারের প্রকল্প এবার নজর কাড়ছে আপামর বাঙালির।
সুদীপ দাস, ৪ অক্টোবর:- পূজোর ফ্যাশানে রাজ্য সরকারের প্রকল্প এবার নজর কাড়ছে আপামর বাঙালির। হাতে মাত্র কটা দিন দোড়গোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজো। বিগত বছরের ন্যায় করোনার কারণে আর্থ সামাজিক পরিস্থিতি বেশ খারাপ হলেও বাঙালি সর্বদাই সাধ্যের মধ্যে সাধপূরণে প্রথম সারিতে অবস্থান করে। পাশাপাশি পুরোনোর মাঝে নতুনকে নতুন করে সৃজন করতে কিংবা খুঁজে নিতে […]
করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু।
পু:মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতংক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবংগের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর এঞ্জেল চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে […]
শেষদিনের প্রচারে ঝড় তুললেন প্রবীর ঘোষাল।
হুগলি , ৮ এপ্রিল:- ভোট প্রচারের শেষ দিনে প্রচারে ঝড় তুললেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।এদিন কোন্নগরের কানাইপুর সহ বিভিন্ন এলাকায় কর্মীসমর্থকদের নিয়ে জোরদার ভোটের প্রচার সারেন প্রবীর ঘোষাল।মানুষের বাড়ির দরজায় দরজায় গিয়ে মানুষের সাথে কথা বলে জনসংযোগ সারেন প্রবীর ঘোষাল। Post Views: 437







