হাওড়া , ১৭ জুলাই:- রাজ্য জুড়ে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। হাওড়াতেও পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সময়মতো এসে পৌঁছেছেন। বালির শান্তিরাম স্কুলে পরীক্ষার্থীরা কোভিড বিধি মেনেই এদিন পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষাকেন্দ্রে কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এবং শরীরের তাপমাত্রা মেপে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। উল্লেখ্য, কোভিড আবহেই রাজ্য জুড়ে আজ নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র হাজির থেকেই পরীক্ষার্থীদের দিতে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এবার মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫ জন। পরীক্ষার্থীদের জন্য আজ শনিবার রেলের স্টাফ স্পেশালে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পরীক্ষার্থীদের জন্য বাস পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।
Related Articles
সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুজোপাঠ শুরু চন্দননগরে।
সুদীপ দাস, ১১ নভেম্বর:- বৃহস্পতিবার মহাসপ্তমী। এদিন সকালে চন্দননগরের মন্ডপে মন্ডপে শুরু হয় পুজোপাঠ। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে মা জগদ্ধাত্রীর আরাধনা চলে। একাধারে মায়ের পুজো নিয়ে ব্যাস্ত উদ্যোক্তারা। অন্যদিকে এদিন সকাল থেকেই চন্দননগরে প্রতিমা দর্শনে চলে আসেন দূর-দূরাম্ত থেকে আগত দর্শনার্থীরা। সকাল থেকেই বড়দের হাত ধরে কচিকাচাদের আনাগোনা শুরু হয় চন্দননগরের রাস্তাঘাটে। মন্ডপে […]
প্রচারে বেরিয়ে রান্না করলেন লকেট, লড়াইয়ে বন্ধুকে জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী।
হুগলি, ১৯ মার্চ:- আজ পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান লকেট। সেখানে গ্রামের মানুষের সাথে জন সংযোগ করেন। রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। প্রতি বছর এই সময় রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্না পুজো উৎসব। বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষের। […]
বাইক রেষারেষির জেরে মৃত্যু এক যুবকের।
পূর্ব মেদিনীপুর, ৪ আগস্ট:- করোনা আবহে রাস্তা ঘাট শুনশান। বাইক রেস চলছে গ্রামীণ রাস্তায় । যার জেরে তরতাজা যুবকের দিতে হলো প্রাণ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট বাজার সংলগ্ন জয় ক্লাবের সামনে মোটর বাইকের দুর্ঘটনায় কবরে পরে । ঘটনাস্থলেই প্রাণ যায় এক যুবকের গুরুতর আহত আরেক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । প্রত্যক্ষদর্শীরা […]










