হাওড়া, ১৩ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে দিল্লি থেকে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় আনা হলো। আজ সকালে দিল্লি রাজধানী স্পেশাল এক্সপ্রেসে তাকে নিয়ে আসা হয় হাওড়ায়। আজই তাকে তোলা হবে হাওড়া জেলা আদালতে। জগাছা থানার তরফ থেকে হাওড়া আদালতে ধৃতের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে। সিবিআই অফিসার হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা কান্ডে অভিযুক্ত এই শুভদীপ বন্দোপাধ্যায়। দিল্লি থেকে ট্রেনে হাওড়া স্টেশনে আনার পর সেখান থেকে শুভদীপকে জগাছা থানায় নিয়ে আসা হয়েছে।
Related Articles
লিলুয়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৩০ নভেম্বর:- লিলুয়ার প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ১৫ নং বেলুড় রোডের ওই কারখানায় আজ সকালে আগুন লাগে। এখনো পর্যন্ত দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। কারখানার সঙ্গেই গোডাউনে প্লাস্টিকের জিনিস মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। Post Views: 477
ইস্যুঃ অগ্নিপথ, হাওড়াতেও বিক্ষোভ।
হাওড়া, ১৭ জুন:- সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। আর এরপর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অবরোধ অশান্তি অব্যাহত রয়েছে। এর আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার সকালে হাওড়া ব্রিজের ক্যাবওয়ে ধরে কলকাতার দিকে যাওয়ার সময় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় ছাত্ররা। পুলিশ দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আটক করে ভ্যানে তোলা হয়। […]
ছাত্র-ছাত্রীদের বই মুখি করতেই সরস্বতী পূজায় স্কুলে বইমেলা।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- সরস্বতী ঠাকুরের কাছে বই জমা না দিয়ে বেশি করে বই মুখি হোক চাইছে স্কুল। তাই পুজোর দিন স্কুলে হচ্ছে বইমেলা। ছাত্রীরা পরিবেশ সচেতনতার পাঠ নিচ্ছে বইমেলা থেকে। পুজোর দিন বইমেলার পাশাপাশি স্কুল লাইব্রেরিতে পরিবেশ বান্ধব কর্নার উদ্বোধন হল চুঁচুড়া বালিকা বানী মন্দির স্কুলে। বানী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় নিজে পরিবেশ […]











