হাওড়া, ১১ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ডোমজুড়ে বেশ কিছু বাজার আজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। রবিবার সকালে সেইমতো হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার পুলিশ বন্ধ করতে গেলে বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ঝামেলা শুরু হয়ে যায়। এরপর বাজারের ব্যবসায়ীরা হাওড়া আমতা রোড কিছুক্ষণ অবরোধ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, আজ এখানে বাজার যে বন্ধ থাকবে তা তারা জানতেন না। পুলিশ আগাম তাদের জানায়নি। পুলিশ গতকাল কাটলিয়া পর্যন্ত মাইকে প্রচার করে বাজার বন্ধের কথা জানালেও সলপের ব্যবসাদাররা তা জানতেন না। ফলে ব্যবসায়ীরা সকলেই বহু টাকার আনাজ, ফল, মাছ, মাংস কিনে এনেছিলেন বাজারে বিক্রির জন্য। এখন বাজার বন্ধ করে দেওয়া হলে প্রচুর টাকার আর্থিক ক্ষতি হবে তাঁদের। পরে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Articles
এবার জলের প্রাণী বাঁচাতে অভিযান শুরু হলো ডলফিন দিবসে।
সুদীপ দাস , ৫ অক্টোবর:- আজ বিশ্ব ডলফিন দিবস, শুধু ডলফিন নয়, জলে থাকা অন্য প্রাণীদেরকেও বাঁচানোর প্রচার শুরু হলো, গঙ্গা বক্ষে, ডলফিন দিবসে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে প্রস্তুতি নেওয়া হয়েছে অনেকদিন আগেই। সারা দেশের ৫টি জায়গা বেছে নেওয়া হয়েছে, গঙ্গা দূষণ রোধ এবং জলজ প্রাণী বাঁচানোর জন্য। উত্তর প্রদেশের ৩টি জায়গা, বিহারের […]
তিন দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল উত্তরবঙ্গে যাচ্ছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কাল বিকেলে বিমানে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন। শিলিগুড়িতে রাত্রিবাস করে মঙ্গলবার কোচবিহার যাবেন। সেখানে সার্কিট হাইসে থাকবেন তিনি। বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে। আগামী […]
এবার এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদেরও ক্রেডিট কার্ড দেবার প্রক্রিয়া শুরু।
কলকাতা, ৬ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার কিসান- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদের আলাদা ক্রেডিট কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আগামী মাস থেকেই এই ক্রেডিট কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে রাজ্য মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যের প্রায় ৩২ লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে,প্রথম দফায় […]








