হুগলি,৭ ফেব্রুয়ারি:- কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন আপ্তবাক্য টি কতো ধ্রবসত্য তা পূর্ব্ বর্ধমানের তৃনমূল কংগ্রেসের ছোট থেকে বুড়ো আবালবৃদ্ধবনিতার প্রানের মানুষ পূর্বস্থলীর বিধানসভা হতে বিপুল মানুষের আর্শীবাদে নির্বাচিত বিধায়ক এবং মা মাটি মানুষের তিন তিনটি গুরুত্ব পূর্ণ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ কে দেখে বোঝা যায় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ব্যস্ত রাজনৈতিক নির্বাহ করেও তিনি একজন যেমন নাট্যমোদী মানুষ তেমনই নিজে একজন দক্ষঅভিনেতাও বটে ৷ বৃহস্পতিবার । চার দিনব্যাপী চন্দননগর উৎসবের শেষদিনে এখানকার মেরি ময়দানে যাত্রাপালা অংশ নিলেন স্বপন বাবু । চৈতন্য অপেরার গঙ্গা পুত্র ভিশ্ব পালায় তিনি ভগবান বিষ্ণুর চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে দেন। একাধারে তাকে যেমন মন্ত্রী হিসেবে রাজ্যের প্রশাসনের গুরুত্ব পূর্ণ কাজ পরিচালনা করতে হয় সঙ্গে সঙ্গে তার এই যে অভিনয়ের প্রতি ভালোবাসা সেটা এখানকার মানুষ দেখলেন ।
তিনি জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লুপ্তপ্রায় অবহেলিত যাত্রাশিল্প কে আবার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন বিগত বাম আমলে এই শিল্প প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল ।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর যাত্রাশিল্পীদের দুঃখের কথা মনে রেখে তিনি তৈরি করেছেন পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি । দুস্থ শিল্পীদের জন্য ভাতার বন্দোবস্ত করেছেন। তার সঙ্গে সঙ্গে যাত্রা শিল্পের প্রসারের জন্য তিনি নানাবিদ ব্যবস্থা নিয়াছেন।এদিন তিনি ভগবান বিষ্ণুর চরিত্বে অভিনয় করেন। তার বিপরীতে গঙ্গা চরিত্রে অভিনয় করেন যাত্রা সম্রাজ্ঞী রুমা দাশগুপ্ত ।অন্যদিকে যার উদ্যোগে চন্দননগর উৎসব সেই চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন শেষদিনে তার গানের মূর্ছনায় ভরিয়ে দেয় মঞ্চ। প্রায় ১০ টি কালজয়ী বাংলা গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে দেন। ৩ তারিখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রতিদিন ছিল নানাবিধ ও সাংস্কৃতিক অনুষ্ঠান । বাংলার প্রথিতযশা শিল্পীরা অংশ নেন সংগীতানুষ্ঠানে । এছাড়াও প্রতিদিন ছিল নানা ধরনের আলোচনা সভা নৃত্যানুষ্ঠান ।Related Articles
ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা , ঘটনায় ১৬জন গ্রেফতার।
কলকাতা, ১৮ নভেম্বর:- ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ মহিলা সহ ১৬জনকে গ্রেফতার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এস ডি এফ বিল্ডিংয়ের ২১৫ নম্বর ঘরে ইভান অ্যাচিভার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল […]
রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ১৫ এপ্রিল:- রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার । মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে ১১ টি দপ্তর নিয়ে তৈরি হলো এই টাস্ক ফোর্স। স্বরাষ্ট্র,বিদ্যুৎ, পূর্ত, পরিবহন,পর্যটন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শিল্প ,তথ্য ও সংস্কৃতি, কারিগরী শিক্ষা সহ ১১ টি দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় করে গড়ে তুলবে এক জানালা […]
কোচবিহার জেলা সাধারণ সম্পাদক গাড়িতে গুলি , প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির।
কোচবিহার , ২৫ ডিসেম্বর:- বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের এর উপর গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার মাথাভাঙ্গা থানার সামনে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি শুরু হওয়ার আগেই থানা সামনে উপস্থিত হয়েছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার […]








