সুদীপ দাস, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জেড়ে অভিনব প্রতিবাদ হুগলির সিঙ্গুরের তৃনমুল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।তিনি এদিন নিজের বিধানসভা কেন্দ্র তথা বাড়ি সিঙ্গুরের রতনপুর থেকে কলকাতার বিধান সভার দিকে রওয়ানা দেন। এদিন রাজ্য বিধানসভায় বাজেট অধিবেসনে যোগ দিতেই তিনি কলকাতা যান। তৃনমুল নেতৃত্বের দাবী, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় বাজারের অন্যান্য জিনিসপত্রের ব্যাপক দাম বৃদ্ধি ঘটছে।সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন অথচ কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির হুঁশ নেই।তাই সাধারণ মানুষের স্বার্থে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে সিঙ্গুর বিধায়ক বেচারাম মান্না সাইকেলে চেপে রাজ্য বিধানসভা যাবার কর্মসূচি করেন। এই বিষয়ে বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না জানান ভারতে নরেন্দ্র মোদি যে অরাজকতা শুরু করেছে তার একটা নবতম সংযোজন হলো পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এই জন্য জিনিসপত্রে মুল্য বৃদ্ধি ঘটছে।এর প্রতিবাদে কলকাতায় বাজেট অধিবেশনে সাইকেল চালিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া হয়। সাধারণ মানুষকে একটা বার্তা নরেন্দ্র মোদির এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও আন্দোলনে সামিল হন।
Related Articles
সিসি ক্যামেরার ছবি দেখেই সনাক্ত অপরাধীদের। উদ্ধার চোরাই ইমিটেশনের গয়না।
হাওড়া, ৬ মে:- সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে সনাক্ত অপরাধীরা। উদ্ধার হলো চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ, হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা […]
যাত্রী তোলা নিয়ে অশান্তির জের, বাস-ট্রেকার-ম্যাজিক বন্ধ করে বিক্ষোভ হুগলিতে।
হুগলি, ৩০ জুলাই:- দিন দুয়েক আগে চুঁচুড়া স্টেশনে যাত্রী তোলা নিয়ে অটো সাথে ম্যাজিকের গন্ডগোল হয়। গতকাল এক ম্যাজিকের চালককে মারধর করা হয় বলে অভিযোগ। আজ তারই প্রতিবাদে পোলবার আলিনগরে চুঁচুড়া তারকেশ্বর রোড অবরোধ করে পরিবহন কর্মীরা। বাস চালক ট্রেকার এবং ম্যাজিকের চালক ও পরিবহন কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। পোলবা থানার পুলিশ অটাস্থলে […]
ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় টুইট করে জানিয়েছেন, এ পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের ১৯৯ জন বাসিন্দার তথ্য বিদেশ মন্ত্রক দেওয়া হয়েছে। তাঁদের যাতে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনা হয় সে সম্পর্কে অনুরোধ জানানো […]











