আরামবাগ, ৫ জুলাই:- আট লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকে। এদিন হুগলির পুরশুড়া চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৪ জন সদস্য পুরশুড়ার সমষ্টি উন্নয়ন অধিকারীক অচিন্ত্য ঘোষের কাছে বেশ কিছু সমস্যা নিয়ে চিলাডাঙ্গী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাজির হন। পাশাপাশি উপস্থিত ছিলেন পুড়শুড়া ব্লকের চিলাডাঙ্গী গ্রামের বহু তৃণমূল নেতা কর্মী। তৃণমূল পরিচালিত চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতে প্রধান লিপিকা মাইতির বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি কয়েক লক্ষ টাকা নয়ছয় করেছেন। তার হিসাব চাইলে কয়েকদিন আগে মারধরের ঘটনা ঘটে। প্রধান তাকে মারধরের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর এদিন দলেরই পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে বিডিওর দ্বারস্থ হলেন উপপ্রধান সহ বেশিরভাগ সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুড়শুড়ায়। এই বিষয়ে পুড়শুড়ার বিডিও অচিন্ত ঘোষ জানান, চিলাডাঙ্গী পঞ্চায়েতের বেশ কিছু সদস্য অনাস্থা জমা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।সবমিলিয়ে এদিন তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃনমুল পঞ্চায়েত সদস্যেদের অনাস্থা আনার ঘটনায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।
Related Articles
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে এবার সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি আজ এ জন্য পর্যাপ্ত পরিমাণ টিকার জোগান দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন সরকারি নীতি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা দেওয়ার জন্য কুড়ি […]
ভীন রাজ্য থেকে নাবালিকা উদ্ধার খানাকুলে।
খানাকুল, ২৬ অক্টোবর:- ভিন্ন রাজ্য থেকে আবারও নাবালিকা উদ্ধার। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান খানাকুল থানার পুলিশের। প্রায় ছয়মাস নিখোঁজ থাকার পর অবশেষে খানাকুলের এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। সোমবার গভীর রাতে হায়দ্রাবাদের দোমালগূড়া এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে খানাকুল পুলিশের একটি দল। এই ঘটনায় সন্টু প্রামানিক নামে এক যুবককেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। […]
ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে ভয়াবহ আগুন আরামবাগে।
আরামবাগ, ২৫ জানুয়ারি:- ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে হঠাৎ রাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাত্রি দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের গৌরহাটি দুই নম্বর অঞ্চলের ডোঙ্গলমোড় এলাকায়।এদিন রাত্রি দুটো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা যায়। রাত্রি দুটো থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন, সকাল ন’টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে […]








