কলকাতা, ৩০ জুন:- রাজ্যে ক্যান্সার আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকার টাটা মেমোরিয়াল সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। তিনি বলেন রাজ্যের ক্যান্সার আক্রান্তের ২৫ শতাংশ মুম্বইয়ে চিকিৎসার জন্য যায়। তাদের সেখানে থাকা-খাওয়া এবং চিকিৎসার জন্য নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে তাদের সুরাহা করে দিতে টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএমে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। পাশাপাশি উত্তরবঙ্গেও রাজ্য সরকার ও টাটা মেমোরিয়াল এর যৌথ উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এর ফলে আগামী দিনে রাজ্যের ক্যান্সারাক্রান্তরা এ রাজ্যেই সুচিকিৎসার সুযোগ পাবেন।
Related Articles
বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল সহ সাত সঙ্গীকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত।
হুগলি, ২৫ নভেম্বর:- বিষ্ণু মাল হত্যাকান্ডের দোষী সাব্যস্ত হলো আজ। কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস ও তাঁর সাত সঙ্গীকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালতের ফাস্ট ফার্স্ট ট্রাক কোর্ট। চার বছর আগের নৃশংস হত্যাকান্ডে দোষীদের সাজা ঘোষনা হবে আগামী বৃহস্পতিবার। ত্রিকোণ প্রেমের জেরে ২০২০ সালের ১১ই অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের-বেড় থেকে বছর তেইশের যুবক বিষ্ণু […]
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল আটকালো পুলিশ।
সুদীপ দাস , ১৭ অক্টোবর:- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল আটকালো পুলিশ। রবিবার চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ভারতমাতা সেবা সমিতি। মূল উদ্যোক্তা বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। এদিন এই মিছিল শুরু হওয়ার আগেই আটকে দেয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর কোভিড […]
এবারও রবীন্দ্র ও সুভাষ সরোবরে হবে না ছট পুজো।
কলকাতা, ২ নভেম্বর:- দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ স্বত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে […]











