কলকাতা, ১৯ জুন:- বর্ষায় কলকাতা কে জল জমার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের ওপর জোর দিল রাজ্য সরকার। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ খালগুলিকে সংস্কার করা হবে। আজ ইএম বাইপাস সংলগ্ন কেপিটি খাল ও সন্তোষপুর মনি খাল পরিদর্শন করবেন সেচ দপ্তর ও পুরসভার আধিকারিকরা। শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যসচিব, সেচ দপ্তরের প্রধান সচিব, পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, পুরসভার কমিশনার কে নিয়ে শহরের খালগুলির বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কলকাতা পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতায় দুদিনের বৃষ্টিতে যেভাবে দীর্ঘ সময় জল দাঁড়িয়ে ছিল তার জন্য শহরের খালগুলি সবথেকে বেশি দায়ী বলে আলোচনায় উঠে এসেছে। তাই শহরের চারপাশে গুরুত্বপূর্ণ আট টি খাল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। সংস্কারের কাজ এই বছরের মধ্যে শেষ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
Related Articles
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরে কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে।
কলকাতা , ৬ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর এবং সুন্দরবনের সাগরদ্বীপের পুনর্গঠনে রাজ্য পরিবেশ দপ্তর একটি নতুন উপকূলীয় এলাকা ব্যবস্থাপন পরিকল্পনা বা কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে। এই পরিকল্পনার আওতায় ভবিষ্যৎ বিপর্যয় থেকে উপকূলীয় এলাকাকে বাঁচাতে উপযুক্ত পরিকাঠামোর নির্মাণের পাশাপাশি সৌন্দর্যায়নের কাজও করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী […]
নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের নিন্দা করে প্রস্তাব গৃহীত বিধানসভায়, বিদ্বেষমূলক রাজনীতি নিয়ে আশংকা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ জুন:- প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের নিন্দা করে প্রস্তাব গৃহীত হল রাজ্য বিধানসভায়।ওই মন্তব্যের তীব্র নিন্দা করে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে সামন রেখে রাজ্যে যে দু একটি অশান্তির ঘটনা ঘটেছে তাও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভার উল্লেখ পর্বে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের […]
উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর।
হুগলি,৯ মার্চ :- উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় শান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর। কোন্নগর নবগ্রাম এলকার অভিষেক রায় ( ৩৪ ) উত্তরপাড়ার নিজের শ্যালিকার বাড়িতে দোলের রং খেলতে এসেছিলো। রং খেলে উত্তরপাড়া সখের বাজার গঙ্গার ঘাটে শান করতে নেমে তলিয়ে গেছেন। অভিষেক সাঁতার জানতো না বাড়ির লোকের দাবি। অভিষেক পেশায় হাই কোর্টের […]







