কলকাতা, ১৮ জুন:- সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী দোসরা জুলাই। কিন্তু বিধানসভার স্থায়ী কমিটি গঠন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে দর-কষাকষি চলছে বলে জানা গেছে। বিধায়কদের প্রতিনিধিত্বের রাজ্য বিধানসভায় কাজ করে ৪১ টি গুরুত্বপূর্ণ কমিটি। এরমধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি হাউস কমিটি। সূত্রে জানা গেছে এই কমিটি গঠন ও বন্টন নিয়ে গতকাল পরিষদীয় মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে আলোচনা করেন। সে সময় শুভেন্দু বাবু ৪১ টির মধ্যে ১৫ টি কমিটির দাবি জানান। এক্ষেত্রে শাসকদল অবশ্য বিরোধীদের ৯ থেকে ১১ টি কমিটি দেওয়ার পক্ষপাতই বলে তাকে জানানো হয়। তবে বিরোধীদের দাবির বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে বলে পার্থ বাবু বিরোধী নেতাকে জানিয়ে দেন। উল্লেখ্য বিধানসভার স্ট্যান্ডিং এবং হাউস কমিটিগুলি একাধিক দপ্তরের কাজকর্ম পর্যালোচনার দায়িত্বে থাকে। স্ট্যান্ডিং কমিটি সরকারি কাজে নজরদারী করে থাকে এবং প্রয়োজনে পরামর্শ দেয়।
Related Articles
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা ছিলেন স্বামী।তাকে ছুরি মেরে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে।অভিযুক্তকে আটক করেছে মগড়া থানার পুলিশ।
হুগলি, ২১ ডিসেম্বর:- মগড়ার শেরপুর এলাকায় বাড়ি প্রসেনজিৎ দাসের (৩৬)। সাটারিং এর কাজ করতেন। গত কয়েক বছর ধরে তার স্ত্রী রত্না দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড় নিত্যানন্দপুরের সুব্রত ভক্তর। প্রসেনজিৎ রত্নার ১৪ বছরের বিবাহিত জীবন। তাদের এক সন্তান রয়েছে। প্রসেনজিৎ এই সম্পর্ক মানতে চায়নি বলে দাবী পরিবারের। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলত […]
নির্বাচনে জয়ী হলে , সোনার কামারহাটি উপহার দেব – রাজু বন্দোপাধ্যায়।
ব্যারাকপুর, ২৩ মার্চ:- কামারহাটিতে পদ্ম ফুটছে। বিজেপি আসছে,তৃণমূল যাচ্ছে। মঙ্গলবার সকালে কামারহাটিতে নির্বাচনী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়। তিনি এদিন তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল পার্থী মদন মিত্রকে তীব্র কটাক্ষ করে বলেন, কামারহাটির মানুষ মদন মিত্রকে তোলাবাজ বলেন। বিজেপি প্রার্থীর দাবি, যেখানেই যাচ্ছি ,দু’হাত তুলে এলাকার মানুষ আমায় আর্শিবাদ […]
সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রোগীর প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- কলার বোন ভেঙে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পেশায় এক শ্রমিক। শারীরিকভাবে তিনি মুক ও বধির। কিন্তু অস্ত্রপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তাঁর শরীরের একাধিক অঙ্গে সমস্যা তৈরি হয়েছে।ভেন্টিলেশনে চলে যাওয়া ওই রোগীকে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। সন্ন্যাসী দাস নামের হাওড়ার কলাবাগান লেনের বাসিন্দা ওই ব্যক্তি কারখানায় […]








