হুগলি , ১৭ জুন:- কী কান্ড! বৃদ্ধা মা করোনা আক্রান্ত। ভর্তি রিষড়া সেবা সদনে। সুস্থ হয়েছেন। কিন্তু তাঁর ছেলে, মায়ের কোনো খোঁজই নিচ্ছিল না। ফোন নম্বরটাও দিয়েছিল ভুল। ঠিকানা গোলমেলে। করোনা আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধা মা কে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করেছিলেন ছেলে। তারপর থেকে আর কোনো খোঁজ করেনি মায়ের। বৃহস্পতিবার বৃদ্ধা মা সুস্থ্য হলেও দেখা মেলেনি ছেলের। এরপরেই রেজিস্ট্রারে দেওয়া বাড়ির ঠিকানায় যোগাযোগ করে সেবাসদন কর্তৃপক্ষ। কিন্তু কোনো ভাবেই বৃদ্ধার ছেলের বাড়ির সন্ধান না পেয়ে রিষড়া থানার পুলিশের দ্বারস্থ হন সেবাসদন কর্তৃপক্ষ। খবর যায় পুরসভায়। এরপরেই পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্রের উদ্যোগে বৃদ্ধাকে রিষড়ার এন, এস রোডের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বৃদ্ধাকে বাড়ি পৌঁছানোর কাজে সহযোগিতা করেন গ্রীন ভল্যান্টিয়ার্স বলে জানিয়েছেন পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গ্যোপাধ্যায়।
Related Articles
প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমান হলেই কঠোর পদক্ষেপ জানালো নবান্ন।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- প্রাকৃতিক দুর্যোগের সময় জমা জল বা ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। শনিবার নবান্নে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে ডাকা প্রস্তুতি বৈঠকে এই মর্মে একাধিক নির্দেশ দিলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এ ব্যাপারে প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেয়ার […]
জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের।
হাওড়া, ২৮ মে:- ‘রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে। বাড়ির […]
আরামবাগে গুটখা এর বিরুদ্ধে অভিযান চালালো সরকারি প্রতিনিধি দল।
হুগলি,৯ ডিসেম্বর:- সোমবার আরামবাগে গুটখা এর বিরুদ্ধে অভিযান চালালো সরকারি প্রতিনিধি দল । আরামবাগের বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা,স্টেশন সংলগ্ন এলাকা এছাড়াও বিভিন্ন জায়গায় সোমবার বিভিন্ন দোকান, রেস্তোরায় হানা দেয় সরকারি প্রতিনিধি দল। প্রচুর তামাকজাত জিনিস বাজেয়াপ্ত করা হয়।সরকারি প্রতিনিধি দলের সাথে ছিল আরামবাগ পুলিশ।প্র কাশ্যে ধূমপান করায় জরিমানাও করা হয় এদিন।। Post Views: 394








