হাওড়া , ১৬ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের মাজু যাদববাটিতে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। এক দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় গ্রামবাসীরা। তাকে আটকে রেখে সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সানাই পালের বাড়ি থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা, সোনা ও রূপার গহনা, কাঁসার জিনিস মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়। ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরি হয়। দুষ্কৃতিরা কতজন এসেছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। এক দুষ্কৃতী তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ দেয়। তাকে পুকুর থেকে তুলে গণধোলাই দেয় জনতা। পুলিশ এসে তাকে আটক করে।
Related Articles
দশমীর রাতে শিবপুর ব্যাতাইতলায় মদের আসরে গন্ডগোল। জখম ২।
হাওড়া, ১৬ অক্টোবর:- শুক্রবার দশমীর রাতে মদের আসরে গন্ডগোল। ধারাল অস্ত্রের কোপে আহত এক। পাল্টা হামলায় আহত হন অভিযুক্তও। দুজনেই ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাওড়ার ব্যাতাইতলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এক বাস ড্রাইভারকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে এলাকারই এক দুষ্কৃতী আলি হোসেন ওরফে ঝোলা’র বিরুদ্ধে। জানা গেছে, এদিন শালিমার তিন […]
ষড়যন্ত্র করে বাংলার বদনাম করছে বিজেপি , ডানকুনিতে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক স্বাতী খন্দকার।
চিরঞ্জিত ঘোষ, ১০ জুন:- করোনা এবং আমফানের জোড়া বিপর্যযে বাংলার মানুষ যখন দিশেহারা । সেই সময়ে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব অবিবেচকের মত আচরণ করে চলেছে , তারা নানাভাবে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং আমাদের রাজ্যকে অপমান করছেন । আজ ডানকুনিতে চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এসে এ তীব্র ভাষায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হলেন […]
চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- দীঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, গত নভেম্বর মাসের ১ তারিখ […]








