সুদীপ দাস, ১৫ জুন:- হুগলী জেলায় এই ১ম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট বসানোর কাজ শুরু হলো পান্ডুয়ায়। ১৫তম অর্থ কমিশনের টাকায় পান্ডুয়া গ্রামীন হাসপাতাল ও পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই দুটি উচ্চতা সম্পন্ন আলি বসানো হচ্ছে। অদূর ভবিষ্যতের কথা ভেবে সূর্যালোকের আলোকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে ইতিমধ্যেই চাষেবাদে স্যালো পাম্প চালানো শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। পাশাপাশি ইতিমধ্যেই বেশকিছু স্কুলেও বসেছে সোলার সিস্টেম। এবারে ৩০ফুট উচ্চতায় পরীক্ষামূলকভাবে বসানো উচ্চক্ষমতাসম্পন্ন এই আলো প্রকল্প সফল হলে আগামি দিনে সরকারি স্তরে আরও এধরনের সোলার আলো বসানো হবে বলে জানান পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য অসিত চ্যাটার্জী।
Related Articles
হাওড়ায় আগুন।
হাওড়া, ১৬ জানুয়ারি:- হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডের গঙ্গারাম বৈরাগী লেনের একটি স্মল ফ্যাক্টরিতে রবিবার সকালে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন। প্রথমে ২টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরও ৫টি ইঞ্জিন আনা হয়। এই ঘটনায় দমকলের মোট ৭টি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র বিয়ে প্রেমিকের, প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পরে অন্যত্র বিয়ে করে নেন প্রেমিক। এরই প্রতিবাদে হাওড়ার ডোমজুড়ে প্রেমিকের বাড়ির সামনে সকাল থেকে ধর্নায় বসেছেন প্রেমিকা। পরে প্রেমিকের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, বছর দু’য়েক আগে ডোমজুড়ের বিপন্নপাড়ার বাসিন্দা বিধান (৩০) নামের এক […]
করোনার সাথে যুদ্ধ করেই শনিবার হুগলির ১০ টি কেন্দ্রে ৬৪ জনের ভাগ্য নির্ধারন।
সুদীপ দাস , ৯ এপ্রিল:-আগামিকাল হুগলী জেলার ১০টি কেন্দ্রে নির্বাচন। রাজ্যে ৪র্থ দফায় হলেও এই প্রথম হুগলী জেলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার মোট ১৮টি আসনের মধ্যে রাজ্যের ৩য় দফা অর্থাৎ হুগলী জেলার ১ম দফায় ৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল জেলার বাকি ১০টি আসনে নির্বাচন। মোট ভোটার ২৫লাখ ৯৪হাজার ২১২জন। মোট প্রার্থী ৬৪জন। […]








