আরামবাগ, ১৩ জুন:- হুগলি জেলার আরামবাগ পৌরসভার প্রাক্তন কাউন্সিলারকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম বংশী মন্ডল। বাড়ি আরামবাগেই।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ছিলেন সুজিৎ গাঙ্গুলি। তিনি এলাকার আদি তৃনমুল নেতা নামেও পরিচিত। অভিযোগ বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতি তাকে ঘিরে ধরে মারধর করে। এরপর তিনি আরামবাগ থানায় বেশ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গোপন সুত্রে খবর পেয়ে বংশী মন্ডল নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে। পুলিশ এদিন তাকে কোটে তোলে। যদিও ধৃত বংশী মন্ডলের দাবী তাকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছে।
Related Articles
হাওড়ার অঙ্কুরহাটিতে প্লাস্টিক এবং প্লাইউড কারখানায় বিধ্বংসী আগুন
হাওড়া, ১৩ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে রবিবার বিকেল ৩টে নাগাদ একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানা এবং প্লাইউডের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে দমকলের মোট ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। হতাহতের খবর না থাকলেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে। দমকল সূত্রে জানা গেছে, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ঘটনার সময় কারখানা […]
মগরার গঞ্জের বাজারে ভয়াবহ আগুন।
হুগলি, ৯ ফেব্রুয়ারি:- মগরার গঞ্জের বাজারে আগুন। একটি দোকানে আগুন লাগে, পাশাপাশি দোকানে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক এলাকা জুড়ে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার এই বাজার বন্ধ থাকে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। Post Views: 547
জল নিকাশি না হওয়ায় বিক্ষোভ এ নামলেন গ্রামবাসী।
মালদা , ১৩ জুলাই:- লাগাতার বৃষ্টি ও বেহাল হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ কয়েক দিন ধরেই জল জমে রয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশচন্দ্রপুর হাই স্কুলের পাশে শিব মন্দির ও তেতুলবাড়ি পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অবহেলা ও গাফিলতির কারণে হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা দুর্ভোগ হচ্ছে। নতুন বোর্ড […]








