কলকাতা, ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সকালে নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি বলেন, বহু এলাকা ভেসে গিয়েছে। এই তান্ডব এখনো চলবে।১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা যাতে এখনই বাড়ি ফেরার চেষ্টা না করেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান। প্রশাসন অনুমতি দিলে তবেই সাধারণ মানুষকে তিনি বাইরে যেতে বলেছেন। সাংবাদিক বৈঠকে রাজ্যে বিভিন্ন জেলার পরিস্থিতিও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গোসাবায় বহুগ্রাম প্লাবিত হয়েছে বহু। শঙ্করপুর, দিঘা, মন্দারমণি, তাজপুরের মত এলাকা ভেসে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ৫১ টি নদীবাঁধ ভেঙে গিয়েছে । ঘূর্ণিঝড় ইয়াস এর পাশাপাশি ভরা কোটাল এর কারণে এই প্লাবন বলে মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৪ মে:- কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জি ৷ বিকেল পাঁচটায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ভোট-পরবর্তী হিংসা ও করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর ৷ Post Views: 452
করোনার মধ্যেই কালবৈশাখীর আতঙ্কে তছনছ চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা।
হুগলি,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই প্রকৃতির ভ্রুকুটি। কালবৈশাখীতে তছনছ হয়ে গেলো চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। স্টেশনের সামনেই একটি সাইকেল গ্যারেজের পাশে থাকা সুবিশাল অশ্বত্থ গাছ উপরে যায়। গাছের শিকড়ে বেজে একটি সাইকেল উপরে উঠে যায়। পাশেই আরও একটি গাছ একটি ঘর উপরে নিয়ে অন্য একটি বাড়ির উপরে পরে। ঘটনায় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৬বছরের […]
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বলানি তেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ জানাতে আজ তিনি গাড়ির বদলে ই ব্যাটারি চালিত স্কুটারে চেপে কালীঘাটের বাড়ি থেকে রাজ্য সচিবালয় নবান্নে যান। তাকে স্কুটার চালিয়ে নিয়ে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামীকাল থেকে প্রতিবাদ আরো জোরদার হবে বলে জানালেন […]






