কলকাতা , ২৫ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন। তিনি বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় আজ থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ১২ শর বেশি টিম পথে নেমেছে। এছাড়া সিইএসসি এলাকাতে তাদের প্রায় আড়াইশো টি দলকে কাজে নামানো হয়েছে। সমস্ত জেলা থেকে বিদ্যুৎ দপ্তর এর আধিকারিকেরা প্রতি ঘন্টায় কেন্দ্রীয় কন্ট্রোল রুমে রিপোর্ট পাঠাচ্ছেন।কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে দুটি করে দল গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য থাকছে কুইক রেসপন্স টিম। জেলায় ২০ হাজার বিদ্যুতের খুঁটি পাঠানো হয়েছে।৪৫০টি ট্রান্সফর্মার ও ২৫৫ কিমি তার পাঠানো হয়েছে।জল সরবরাহ থেকে মোবাইল পরিষেবা চালু রাখার বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।
Related Articles
অ্যাপ নির্ভর গাড়ির চালককে মারধরের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- বুধবার সন্ধ্যায় হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ওলা উবের চালককে সিভিক পুলিশের মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠল হাওড়া স্টেশন চত্ত্বর। ওই ঘটনার পর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে ওলা উবের চালকরা পুলিশি জুলুমের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় সিটু। পুলিশ সিটু নেতাকেও মারধর করে বলে অভিযোগ। পুলিশের লাঠির […]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে চাঁপদানির পৌরপ্রধান।
প্রদীপ বসু, ৭ নভেম্বর:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানি ১৩ নং ওয়ার্ড এর দলিয় কার্যালয়ে পৌরপ্রধান ছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর সুরজ গুপ্তা, বিক্রম গুপ্তা, বিক্রম সাউ রাজেশ সিং, কিশোর কেওয়াট ছিলেন তৃণমূল নেতা রাহুল রায়, বিশাল জয়সোয়াল সহ শাসক দলের কর্মী সমর্থকরা। কেক কেটে আলো […]
উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতদের নিয়ে পুনর্নির্মাণ পুলিশের।
হুগলি, ৮ জুন:- উত্তরপাড়ায় দিনে দুপুরে দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের নিয়ে পুনর্নির্মাণ করলো চন্দননাগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক রা।এদিন 4 ব্যাংক ডাকাত প্রীতম,সঞ্জয়,সঞ্জীব ও তাপস কে নিয়ে ব্যাংকে আসে পুলিশ।তারপর কি ভাবে সেদিন ব্যাংক লুট করেছিলো তা অভিনয় করে দ্যাখায় পুলিশ কে।। Post Views: 452








