হাওড়া , ২১ মে:- শুক্রবার সাতসকালে এক শিশুকে সঙ্গে নিয়ে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় মরণঝাঁপ দেন এক ব্যক্তি। প্রাতঃভ্রমণকারীদের সূত্রে এই খবর রটে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নেওয়া হচ্ছে সিসিটিভির সাহায্য।সূত্র মারফত জানা গেছে, এদিন ভোরে সাড়ে ৬টা নাগাদ বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বালি ব্রিজের দ্বিতীয় পোলের কাছ থেকে শিশুকে নিয়ে এক ব্যক্তিকে গঙ্গায় মরণঝাঁপ মারতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। পুলিশের দাবি তারা ঘটনাটি শুনেছেন। কিন্তু ঘটনা সত্য কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এখনও পর্যন্ত বালি থানাতেও কোনও অভিযোগ আসেনি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ।
কলকাতা, ৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ। ২৫ ডিসেম্বরের আগে পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, ২৫ ডিসেম্বর থেকে আবার বড়দিন ও বর্ষ বরণের উৎসব শুরু হয়ে যাবে। বহু মানুষ এই সময়ে দলবেঁধে পিকনিকে যান। কলকাতায় পর্যটন কেন্দ্র রাজ্যের বহু মানুষ বাড়াতে আসেন এই […]
উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আজ বৈঠক কমিশনের।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্য বিধানসভার বকেয়া আসন গুলির নির্বাচন ও উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে। বিকেলে কমিশনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাবেন। জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য তৈরি রাখার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে৷ বিশেষত, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বা […]
আরো দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে : কমিশন সূত্র।
কলকাতা , ১২ মার্চ:- প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারপর ধাপে ধাপে ১৭০ এবং ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে কিছু দিনের মধ্যে আরও দুইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। অর্থাৎ হিসাব অনুযায়ী মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই রাজ্যে পৌঁছাচ্ছে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে যেখানে সাধারন অবজারভার ছিলেন […]








