কলকাতা , ২০ মে:- করোনার প্রকোপে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ বিকাশ ভবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বিদ্যালয় শিক্ষা সচিব এবং কমিশনারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন কোন পরীক্ষাই বাতিল করা হবে না। রাজ্যে করনা পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে পরীক্ষার দিনক্ষণ কবে হবে সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও এই বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শিক্ষামন্ত্রী জানান। উল্লেখ্য সূচি অনুযায়ী আগামী মাসে এই দুই পরীক্ষা হওয়ার কথা ছিল। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হবে বলে পর্ষদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
Related Articles
অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে মানবিক রূপ বিধায়কের।
হুগলি, ১১ মে:- ব্যস্ততম হুগলীর শেওড়াফুলি জংশন স্টেশন। প্রতি মুহূর্তে প্রচুর মানুষজনের যাতায়াত। স্ব স্ব কাজে মানুষের অভিমুখ। ফিরে তাকাবারও সময় নেই। মোবাইল স্ক্রিনে চোখ রেখে দূরবর্তী কোনো মানুষের জন্য অনেকেই সোশাল ওয়ালে হাহাকার করছেন, আবেগের জলে ভিজিয়ে দিচ্ছেন ওয়াল। অথচ চোখের সামনেই পরে রয়েছেন অসহায় মানুষ দেখার সময় বা ইচ্ছা কোনটাই নেই। বিগত তিনদিন […]
ভুয়ো আধার কার্ড ধরতে সব রাজ্য গুলির দ্বারস্থ হলো কেন্দ্র।
কলকাতা, ২৬ নভেম্বর:- ভুয়ো আধার কার্ড ধরতে এবার বাংলা সহ দেশের সব রাজ্যগুলির দ্বারস্থ হয়েছে মোদি সরকার। রাজ্যগুলিকে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক ভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ধারণা, জাল আধারের শিকড় ছড়িয়ে অনেক গভীরে। এই ধরনের ভুয়ো আধার কার্ড তৈরিকে রীতিমতো কুটির শিল্প তথা লাভজনক ব্যবসায় পরিণত করেছে একটা চক্র। তাই জাল আধার […]
বন্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ও বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী নীতি আয়োগ এর কাছে রাজ্যের প্রতিনিধিদল পাঠাচ্ছেন।
কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যে বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত রুপায়ন সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতি আয়োগ এর কাছে রাজ্যের প্রতিনিধিদল পাঠাচ্ছেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্রুত রূপায়নের পাশাপাশি, সুন্দরবন ও দিঘার জন্য আলাদা মাস্টার প্ল্যান তৈরি, ডিভিসির বাঁধ গুলির সংস্কার, ফারাক্কা ব্যারেজের সংস্কার, গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের মত ছয় দফা দাবি নিয়ে […]








