হাওড়া , ২০ মে:- পাশে আছি’ এই বার্তা তুলে ধরে করোনাকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে কমিউনিটি কিচেন প্রকল্পের শুভ সূচনা হয়। এর সূচনা করেন হাওড়ার নগরপাল সি সুধাকর। উপস্থিত ছিলেন মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকার জানান, এই প্রকল্পে প্রতিদিন দেড়শো মানুষকে দু’বেলা খাবার দেওয়া হবে। যতদিন লকডাউন চলবে ততদিন মানুষকে খাবার দেওয়া হবে। এদিকে, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, প্রথমে ৬০ জন দিয়ে শুরু করা হলো। হাওড়া সিটি পুলিশ এই উদ্যোগ নিয়েছে যতদিন লকডাউন থাকবে ততদিন খাবার দেওয়া হবে। বাংলার প্রতিটি দুস্থ মানুষের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হলো পুলিশের মাধ্যমে। এটাই মানবিক সরকার।
Related Articles
নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন অভিযানে নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পুলিশের মারেই ওই নেতার মৃত্যু হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন তিনি। বামফ্রন্টে দাবি, নবান্ন অভিযানে সময় পুলিশের মারে মৃত্যু হয়েছে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলামের। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ […]
জনতা কার্ফুর এক বছর পূর্তি , ফের ফিরে এল সেই করোনাতঙ্ক।
সুদীপ দাস , ২২ মার্চ:- ভারতে তখন করোনা সবেমাত্র ফনা তুলছে। করোনা কি, খায় নাকি মাথায় দেয় সেটা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়নি দেশবাসীর কাছে। গত বছরের ২১ মার্চ সন্ধ্যায় আচমকাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোটবন্দির মতোই তিনি ঘোষণা করলেন পরদিন অর্থাৎ ২২ মার্চ দেশজুড়ে পালিত হবে ‘জনতা কার্ফু’। সোমবার সেই জনতা […]
লাগাতার বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত বৃদ্ধা।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- গত ২ দিনের ভারী বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। বুধবার ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইলের দুইল্যা পঞ্চায়েত এলাকায়। আহত বৃদ্ধার নাম কল্পনা দিন্দা (৬৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিন সকালে একটি টেলারিং দোকানে জিনিষ নিতে এসে দোকান লাগোয়া পাঁচিল আচমকা ভেঙে ঘটে ওই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এক […]







