পূর্ব-মেদিনীপুর, ১৮ মে:- এবার করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল ঘাটালের অভিনেতা সাংসদ দেব। ঘাটাল , দাসপুর এবং কলকাতায় খোলা হয়েছে তিনটি কমিউনিটি কিচেন। সাংসদ দেব নিজেই ট্যুইট করে জানিয়েছেন এ কথা। কোভিড পজিটিভ রিপোর্ট থাকলেই মিলবে খাবার, টুইটে শেয়ার করা পোস্টারে রয়েছে এমনই উল্লেখ। তবে শুধু করোনা আক্রান্ত রোগীরাই নয় এর পাশাপাশি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগী পরিজনরাও পাচ্ছে এই পরিষেবা। সোমবার থেকেই শুরু হয়েছে এই নয়া উদ্যোগ। প্রসঙ্গত এর আগে বিভিন্ন সময় রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সাংসদ দেব। ভিন দেশ থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হোক কিংবা লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য সব ক্ষেত্রে মানবিক রুপ দেখা গিয়েছে অভিনেতা সাংসদ দেবের। এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সাংসদ দেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
Related Articles
সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য খানাকুলে।
খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে […]
গ্রামাঞ্চলকে প্লাস্টিক মুক্ত করতে শারদোৎসবকেই হাতিয়ার সরকারের।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- গ্রামাঞ্চলকে প্লাস্টিকমুক্ত করতে শারদোৎসবকে বেছে নিল পঞ্চায়েত দপ্তর। পাশাপাশি দর্শনার্থীরা যেন মাস্ক পরে মণ্ডপে ঢোকেন সে বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সম্প্রতি সব জেলাশাসককে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে পুজো কমিটিগুলি যেন মণ্ডপ প্লাস্টিকমুক্ত করতে পদক্ষেপ নেয়। […]
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]










