সুদীপ দাস , ১৩ মে:- কোভিড আক্রান্তদের সাহায্যার্থে রিষড়ার তৃণমূলপন্থীরা এবারে কোভিড ক্লাব চালু করলো। এই ক্লাবের সদস্যরা গ্রীন ভলান্টিয়ার বলে পরিচিত হবেন। যারা কোভিড আক্রান্ত পরিবারদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বদ্ধ হয়েছেন। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়া সহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজ করবেন গ্রীন ভলান্টিয়াররা। প্রসঙ্গত কোভিড কেয়ারে বামপন্থীরা ইতিমধ্যেই রেড ভলান্টিয়ার্সদের পথে নামিয়েছে। সে পথে হেঁটে এবারে ডানদল তৃণমূল পথে নামালো গ্রীন ভলান্টিয়ার্সদের।
Related Articles
বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।
কলকাতা , ২২ জানুয়ারি:- বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শনিবার ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত দিয়ে […]
দমকলের খাদ্যসামগ্রী বিতরণ হাওড়ায়।
হাওড়া,১০ এপ্রিল:- দমকলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে আজ সকালে গরীব মানুষের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় চার শতাধিক মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের ফলে প্রচুর মানুষ বিভিন্নরকম সমস্যায় ভুগছেন। অনেকে খাদ্যশস্য পাচ্ছেন না। সেই কথা মাথায় রেখেই শুক্রবার সকালে দমকল কর্মীরা গরীব মানুষের পাশে এসে দাঁড়ালেন। Post Views: 743
আজ ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন।
হুগলি , ২৮ ফেব্রুয়ারি:- আজ ব্রিগেড সমাবেশ। ট্রেনপথেও বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসছেন হাওড়ায়। আজ ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন। ট্রেনপথে কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অনেকেই হাওড়া স্টেশনে এসে ফেরি পারাপার করে কলকাতায় ব্রিগেড সভাস্থলে রওনা হচ্ছেন। কর্মীদের উৎসাহ উদ্দীপনা রয়েছে […]








