কলকাতা , ১২ মে:- রাজ্যে জেলাশাসক স্তরে রদবদল হলো। বীরভূম জেলার নতুন জেলাশাসক হলেন বিধানচন্দ্র রায়। তিনি খাদ্য দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। এখনকার জেলাশাসক ডিপি কারানাম ক্ষুদ্র ও কুটীর শিল্প দপ্তরের অধিকর্তা হলেন। এই দায়িত্বে ছিলেন নিখিল নির্মল। তাঁকে বস্ত্র অধিকর্তা করা হলো। হাওড়া পুরসভার কমিশনার অভিষেক তিওয়ারিকে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব করা হলো। তাঁর জায়গায় এলেন দাভাল জৈন। তাঁকে হাওড়া জেলার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বও দেওয়া হলো। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এদিন আইপিএস স্তরেও বেশ কিছু রদবদল হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং আইজি, উত্তরবঙ্গ হলেন। এই পদে ছিলেন আইপিএস বিশাল গর্গ। তাঁকে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল করা হলো। কম্পালসারি ওয়েটিং–এ থাকা আইপিএস শ্রীহরি পাণ্ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ জোনের ডিসি করা হলো। রায়গঞ্জের ফোর্থ ব্যাটেলিয়ান স্যাপের সিও আইপিএস প্রদীপ কুমার যাদবকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের পুলিশ সুপার করা হলো।
Related Articles
বালি পৌরসভার ফাইনান্স অফিসারকে হুমকির অভিযোগ অস্বীকার পৌর প্রশাসকের।
হাওড়া, ২৭ জুলাই:- বালি পৌরসভার ফাইন্যান্স অফিসারকে ‘হুমকি’র অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া সদরের মহকুমা শাসক তথা বালির পৌর প্রশাসক। সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ হওয়া একটি ভিডিও শনিবার সংবাদমাধ্যমে প্রচারিত হয়। যদিও সেই ‘ভাইরাল’ হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে ট্রান্সফার হওয়া বালির ওই ফাইন্যান্স অফিসারের অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। এর প্রমাণ তাঁর […]
হাওড়ায় প্রথম শিশু হাসপাতালের শিলান্যাস।
হাওড়া , ২০ সেপ্টেম্বর:- সমবায় ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রেডক্রস সোসাইটির হাওড়া শাখার উদ্যোগে হাওড়া জেলার প্রথম শিশু হাসপাতালের শিলান্যাস হল। শনিবার সকালে হাওড়ার রেডক্রস ভবনে এক অনুষ্ঠানে এই হাসপাতালের শিলান্যাস করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ২৫ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারেরও ব্যবস্থা থাকবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা […]
তৃণমূলের ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার দিন শেষঃ অর্জুন সিং
, ৭ নভেম্বর:-ব্যারাকপুর, ৭ নভেম্বর:- শনিবার জগদ্দল থানার কাউগাছির দক্ষিণ চন্ডিতলায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী মিলন হালদারের বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। এদিন তার সঙ্গে ছিলেন যুব নেতা অরুন ব্রহ্ম ও আদিত্য সিং। নিহতের পরিবারকে দলের তরফে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেবার কথা বললেন সাংসদ। পাশাপাশি তিনি মৃতের স্ত্রীর একটি চাকুরির বন্দোবস্ত […]







