কলকাতা , ১১ মে:- খুব শীঘ্রই রাজ্যে অক্সিজেনের সংকট মিটে যাবে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর স্বাস্থ্য ভবনে তিনি সাংবাদিকদের বলেন, অক্সিজেনের যোগান বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিশেষ করেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে ঘাটতি হওয়ার জন্য তিনি সমন্বয়ের অভাব কে দায়ী করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন অনেক বেসরকারি হাসপাতাল সরকারকে না জানিয়ে করোনা চিকিৎসার শয্যা বাড়িয়ে ফেলছে। কিন্তু সেইসঙ্গে সঙ্গতি রেখে অক্সিজেনের যোগানর বন্দোবস্ত করছে না। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে সমন্বয়ের অভাবকেও তিনি অক্সিজেনের সমস্যার জন্য দায়ী করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন এখন থেকে এই বিষয়টির ওপর নজর রাখা হবে।
Related Articles
আসাউদ্দিন ওয়াইসি বাংলায় ঢুকলে তাকে লাঠি পেটা করব: ত্বহবা সিদ্দিকী
দ:২৪পরগনা ,৬ জানুয়ারি:- বসিরহাট মহাকুমার হাড়োয়া অটো স্ট্যান্ডের একটি দলীয় কর্মী সভায় ক্ষোভ উগরে দিলেন ত্বহবা সিদ্দিকী। বাইরে থেকে আসা আসাউদ্দিন ওয়াইসি তথা মিম পার্টি কে লাঠিপেটা করে বাংলা থেকে তারাবো আপনারা প্রস্তুত থাকুন। তার পাশাপাশি ভাইজান সম্পর্কে আরও ফুরফুরা শরীফ কে কলঙ্কিত করছেন অভিমান ভক্তদের কাছে ১০০ টাকা আর একটা করে ঈদ নিয়ে গত […]
পার্থর গ্রেফতারের পর নাম জড়িয়েছে দেহরক্ষী বিশ্বম্ভর বাবুরও।
হাওড়া, ২৬ জুলাই:- রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন বিশ্বম্ভর মন্ডল। পূর্ব মেদিনীপুরে বাড়ি হলেও তিনি সপরিবারে থাকেন হাওড়ার চ্যাটার্জিহাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বহুতল ফ্ল্যাটে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর নাম জড়িয়েছে বিশ্বম্ভর বাবুরও। তাঁর স্ত্রী ক্যামেরার সামনে না এলেও দাবি করেছেন সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁর স্বামীকে। বাড়ির পরিচারিকা জানান তিনি বিশেষ কিছুই […]
বাসচালককে প্রকাশ্যে সপাটে গালে চড় , প্রতিবাদে রাস্তা অবরোধে বাস সংগঠনের কর্মীরা।
আরামবাগ, ২৫ মার্চ:- না, কোন দাদাগিরি নয়৷ এবার খোদ আরামবাগ শহরের সবচেয়ে জন বহুল এলাকা বাস স্ট্যান্ডে হাজার হাজার জন মানসের সামনে দিদিগিরি করে হিরোইন হতে চেয়েছিলেন এক মহিলা। কিন্তু বাস্তবে তার উলটো টি হল। তার দিদিগিরির প্রতিবাদে সরব হয়ে পথ অবরোধে সামিল হন প্রতিবাদীরা। শেষমেশ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা আরামবাগ বাস স্ট্যান্ড […]








