হাওড়া , ১১ মে:- করোনা সচেতনতায় হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাজার, রোড সহ সংলগ্ন এলাকায় থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে স্যানিটাইজ হয়। হরগঞ্জ বাজার, শ্রীঅরবিন্দ রোড সহ সংলগ্ন এলাকায় এদিন স্যানিটাইজেশনের পাশাপাশি করোনা বিধি মেনে চলতে এবং করোনা সচেতনতায় ট্যাবলো বের করা হয় পুলিশের তরফ থেকে। প্রচার চালানো হয়। এদিন পুরো বাজার, দোকানপাট স্যানিটাইজ করা হয়। সাধারণ মানুষকে সচেতন করা হয়। জমায়েত ভীড় এড়িয়ে চলুন, কাউকে করমর্দন না করা, বারবার নাক, মুখ, চোখ স্পর্শ না করা, রাস্তায় থুতু না ফেলা প্রভৃতি বিধি মেনে চলতে বলা হয় পুলিশের তরফ থেকে। ট্যাবলোর মাধ্যমে করোনা সচেতনতা এবং করোনা বিধি মেনে চলতে মানুষকে আহ্বান জানানো হয়। এরকম কর্মসূচি আগামী দিনেও চলবে বলে মালিপাঁচঘড়া থানার তরফ থেকে জানানো হয়েছে।
Related Articles
খুশি তপন দত্তের পরিবার।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকলো। এতে খুশি তপন দত্তের পরিবার। সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রেখেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খারিজ হয়েছে এই ঘটনার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আবেদনও। গত ৯ জুন তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মানথা। যদিও সেই […]
হসপিটালে ঢুকে সদ্যোজাতকে। আয়ার কোল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, চাঞ্চল্য চন্দননগরে।
হুগলি, ২২ জানুয়ারি:- বাচ্চা নেওয়ার জন্য মেটারনিটি ওয়ার্ড এ ঢুকে এক সদ্যজাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও মনের বাসনা পূরণ করতে পারল না চন্দননগরের বাসিন্দা অরুণ বোসের স্ত্রী মালা বোস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চন্দননগর হাসপাতালে। বিকেল ৪ টে নাগাদ মেটারনিটি ওয়ার্ড এ ঢুকে আয়ার কোল থেকে বাচ্চা নিতে নাছোড়বান্দা ওই মহিলা।অচেনা মহিলাকে ওয়ার্ড এ […]
প্রাক্তনীদের নিয়ে সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে সাংবাদিক বৈঠক বেলুড় মঠে।
হাওড়া,১২ ডিসেম্বর:- দেশ ও বিদেশে বিশ্বের নানা প্রান্তে রয়েছেন রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। তাঁদের নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর বেলুড় মঠে সর্বভারতীয় প্রাক্তনী সম্মেলনের আয়োজন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুড় মঠের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী […]







